News Flash

  • Home
  • Uncategorized
  • Durbar Hall of Ujjayanta Palac : আগরতলায় উজ্জয়ন্ত প্যালেসের দরবার হলকে রাজ-আমলের আঙিনায় সাজানো হচ্ছে
Image

Durbar Hall of Ujjayanta Palac : আগরতলায় উজ্জয়ন্ত প্যালেসের দরবার হলকে রাজ-আমলের আঙিনায় সাজানো হচ্ছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট৷৷ ত্রিপুরায় পর্যটনের ক্ষেত্রকে আরও প্রসারিত করার উদ্দেশ্যে উজ্জয়ন্ত প্যালেসের দরবার হলকে নতুন আঙিনায় সাজানোর উদ্যোগ নিয়েছে রাজ্য পর্যটন দফতর৷ ত্রিপুরার সমৃদ্ধ ঐতিহ্যকে সংরক্ষণের লক্ষ্যে এই উদ্যোগ বলে দাবি পর্যটন দফতরের অধিকর্তা তরিতকান্তি চাকমার৷


এক টুইট বার্তায় তরিত চাকমা বলেন, ১২০ বছর পুরনো উজ্জয়ন্ত প্যালেসের দরবার হল ফের একবার রাজ-আমলের আদলে সাজানো হচ্ছে৷ সেই পুরনো ধরন ও সাজানো অনুসারেই প্রস্তুত করা হচ্ছে৷ এতে ললিতকলা আকাদেমি এবং রাজ পরিবারের সদস্যদের সহায়তা নেওয়া হয়েছে৷ তিনি এ-সংক্রান্ত একটি স্ক্যাচও প্রকাশ করেছেন৷


প্রসঙ্গত, উজ্জয়ন্ত প্যালেসকে বর্তমানে মিউজিয়াম করা হয়েছে৷ পর্যটকদের জন্য এই প্যালেসকে উন্মুক্ত কর দিয়েছে ত্রিপুরা সরকার৷ অবশ্য, করোনার প্রকোপে আপাতত মিউজিয়াম পর্যটকদের জন্য বন্ধ রয়েছে৷ কিন্তু রাজ আমলের ঐতিহ্য দেখার জন্য করোনাকালের আগে প্রচুর পর্যটক ভিড় করতেন৷ ধারণা করা হচ্ছে, দরবার হল পুনরায় সাজিয়ে তোলা হলে পর্যটকরা আরও বেশি আকৃষ্ট হবেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top