News Flash

  • Home
  • Uncategorized
  • Separate accident at Udaipur : উদয়পুরে পৃথক দুর্ঘটনায় গুরুতর আহত চারজন
Image

Separate accident at Udaipur : উদয়পুরে পৃথক দুর্ঘটনায় গুরুতর আহত চারজন

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৯ আগস্ট৷৷ আবারো একাধিক সড়ক দুর্ঘটনা৷ ঘটনা দুটোই উদয়পুর মহকুমায়৷ প্রথম ঘটনা উদয়পুর পুলিশ লাইন স্থিত আগরতলা উদয়পুর জাতীয় সড়কে৷ বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ যান দুর্ঘটনা সংগঠিত হয় উদয়পুর রাধাকিশোরপুর থানার অন্তর্গত ধবজনগর পুলিশ লাইন মোড়ে৷ একটি মারুতি অলটো গাড়ির সাথে মাছ বহনকারী একটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়৷ মারুতি অলটো গাড়িটি উদয়পুর থেকে পুলিশ লাইনের দিকে বাকনেওয়ার সময় হঠাৎ আগরতলার দিক থেকে মাছ নিয়ে আসা একটি গাড়ি সজোরে ধাক্কা দেয় অল্টো গাড়িটিকে৷


এ ঘটনায় অলটো গাড়িতে থাকা দুজন আরোহী সহ গাড়িচালক গুরুতর আহত হয়৷ এই দুর্ঘটনা হওয়ার সাথে সাথেই স্থানীয় লোকজন উদয়পুর অগ্ণিনির্বাপক দপ্তরে ফোন করে ঘটনা সম্পর্কে জানানোর খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে দ্রুত দমকলের একটি ইঞ্জিন ছুটে আসে৷ ঘটনাস্থলে পৌঁছে দমকলের কর্মীরা অলটো গাড়ির আরোহীদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে টেপানিয়া স্থিত গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য৷


দ্বিতীয় ঘটনা রাত আনুমানিক নয়টার সময় উদয়পুর কিল্লা থানার অন্তর্গত কুপিলং এলাকায়৷ টিটন নম নামে এক বাইক চালক প্রচন্ড গতিতে একটি বাইক চালিয়ে রাস্তার পাশে থাকা সাইমন খানের বাড়ির ঘরে সজোরে ঢুকিয়ে দেয়৷ ফলে টিটন দেবনাথ, পিতা নির্মল দেবনাথ ঘোরতর আহত হয়৷পরবর্তীতে উদয়পুর অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দিলে অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা টিটনে অবস্থায় টিটন দেবনাথ নামের ঐ যুবককে উদয়পুর টেপানিয়া স্থিত গোমতি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ টিটন দেবনাথ নামের ঐ যুবককের অবস্থা আসংখ্যা জনক হওয়ায় সাথে সাথে কর্তব্যরত চিকিৎসক উনাকে আগরতলা জি বি হাসপাতালে রেফার করেন৷ দ্রুত গতিতে গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনা বলে সংশ্লিষ্ট মহল মনে করেন কমমমম

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top