News Flash

  • Home
  • Uncategorized
  • Joining at trinamool congress : বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় সাড়ে তিন শতাধিক কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন
Image

Joining at trinamool congress : বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় সাড়ে তিন শতাধিক কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট।। বৃহস্পতিবার গোমতী জেলার অমরপুরে বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় সাড়ে তিন শতাধিক কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেনছেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রাক্তন সাংসদ তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য তৃণমূল নেতা সুবল ভৌমিক । রাজ্যের তৃণমূল কংগ্রেসের যোগদানের হিড়িক পড়েছে। রাজ্যে তৃণমূল কংগ্রেসের সংগঠনকে চাঙ্গা করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ থেকে এক ঝাঁক তৃণমূল নেতৃত্ব রাজ্যে অবস্থান করছেন। তারা রাজ্যের বিভিন্ন এলাকা চষে বেড়াতে শুরু করেছেন। রাজ্যে আসাম বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাসীন করার লক্ষ্যেই তারা কোমর বেঁধে ময়দানে নেমেছেন।

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়ন নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যে অবস্থান করে যাবতীয় সাংগঠনিক বিষয়গুলো খতিয়ে দেখছেন। এছাড়াও বেশ কয়েকজন তৃণমূল নেতৃত্ব রাজ্যে অবস্থান করছেন। রাজ্যের বর্ষীয়ান নেতা সুবল ভৌমিকে সামনে রেখে তারা সাংগঠনিক তৎপরতা শুরু করে দিয়েছেন। বৃহস্পতিবার অমরপুরে তৃণমূল কংগ্রেসের এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। যোগদান সভায় ৬০ পরিবারের ৩৫০ জন সদস্য বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল কংগ্রেসের পতাকাতলে সামিল হন। তাদের হাতে পতাকা তুলে দিয়ে প্রাক্তন সাংসদ তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যে জঙ্গলের রাজত্ব চলছে। আইনের শাসন বলতে কিছুই নেই।

তৃণমূল কংগ্রেসের নেতা রাজধানীর একটি হোটেলে থাকতেন। চক্রান্ত করে ওই হোটেল থেকে তাদেরকে বের হয়ে যেতে বাধ্য করা হয়েছে। ঋতব্রত বাবু বলেন হোটেল থেকে বের করে দিলেও রাজ্যের জনগণ তাদেরকে সাদরে গ্রহণ করছেন। ২০২৩ সালে রাজ্যের জঙ্গল রাজত্বকে উৎখাত করে রাজ্যে মা মাটির মানুষের সরকার গঠন করা হবে বলে তিনি উল্লেখ করেন। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সরকার গঠন করাই লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন।রাজ্যের বিভিন্ন দলে থাকা কর্মীদের কাছে তিনি আহ্বান জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের পতাকাতলে শামিল হয় আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার গঠনের কাজে এগিয়ে আসার জন্য।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top