News Flash

  • Home
  • Uncategorized
  • অনির্দিষ্টকালের জন্য ভারত বন্ধ করল কাবুল দূতাবাস, ফিরিয়ে আনা হচ্ছে কর্মীদের
Image

অনির্দিষ্টকালের জন্য ভারত বন্ধ করল কাবুল দূতাবাস, ফিরিয়ে আনা হচ্ছে কর্মীদের

নয়াদিল্লি, ১৭ আগস্ট (হি. স.) : অনির্দিষ্টকালের জন্য ভারত বন্ধ করে দিল কাবুল দূতাবাস। মঙ্গলবার সকালে কাবুলের হামিদ কার্জাই বিমানবন্দর থেকে বিশেষ বিমানে দূতাবাসের কর্মীদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে। বিমান অবতরণ করবে হিন্দ বিমানবন্দরে। বিমানে রয়েছেন ১৩০ জন দূতাবাস কর্মী। এছাড়াও আটকে থাকা ভারতীয়দের ফেরাতে ফাস্ট ট্রাক ভিসার আবেদন থেকে শুরু করে হেল্পলাইন নম্বর চালু করাল স্বরাষ্ট্রমন্ত্রক ।

ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, আফগানিস্তানের পরিস্থিতির দিকে দিল্লি নজর রেখেছে। আফগনিস্তানের পরিস্থিতি রীতিমতো সঙ্কটজনক। প্রতিদিন অবস্থার অবনতি হচ্ছে। বাণিজ্যিক উড়ান পরিষেবা বন্ধ করে দেওয়ায় সে দেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে সমস্যা তৈরি হয়েছে। মুখপাত্রটি বলেন, আফগানিস্তানে ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে যোগাযোগ রয়েছে। যারা দেশে ফিরে আসতে ইচ্ছুক তাদের জন্য ভারত সরকার বিশেষ ব্যবস্থা নিয়েছে।


এদিন স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, আফগানিস্তানে যে সমস্ত ভারতীয়রা আটকে রয়েছেন, তাদের দেশে ফেরানোর জন্য ফাস্ট ট্রাক ভিসা আবেদনের ব্যবস্থা চালু করা হচ্ছে। “ই-এমার্জেন্সি এক্স-মিস্ক ভিসা” নামে একটি নতুন শ্রেণি শুরু করা হচ্ছে। যারা এই মুহূর্তেই দেশে ফিরতে চাইছেন, তারা এই নতুন ভিসার জন্য আবেদন জানাতে পারবেন। দ্রুত ভিসার অনুমোদন দেওয়া হবে, যাতে বর্তমান পরিস্থিতিতে বেশিদিন তাদের আফগানিস্তানে আটকে থাকতে না হয়। স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্রও টুইট করে এই নতুন ভিসা পদ্ধতি সম্পর্কে জানিয়েছেন। অন্যদিকে, আটকে থাকা ভারতীয়দের সঙ্গে যোগাযোগ, ফিরিয়ে আনার আবেদন বা অন্যান্য কোনও প্রয়োজনের জন্যও স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি স্পেশাল আফগানিস্তান সেল চালু করা হয়েছে। এছাড়াও একটি ই-মেইল আইডিও চালু করা হয়েছে । ওই মেইল আইডিতে যোগাযোগ করেও যাবতীয় প্রয়েজন ও আবেদন জানানো যাবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top