News Flash

  • Home
  • Uncategorized
  • এয়ার ইন্ডিয়াকে প্রস্তুত থাকতে বলল কেন্দ্র, আফগান আকাশসীমা অবশ্য বন্ধ
Image

এয়ার ইন্ডিয়াকে প্রস্তুত থাকতে বলল কেন্দ্র, আফগান আকাশসীমা অবশ্য বন্ধ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (হি.স.): ভারতীয় নাগরিকদের আফগানিস্তান থেকে দেশে ফিরিয়ে আনতে হবে, তাই এয়ার ইন্ডিয়াকে প্রস্তুত থাকতে বলেছে ভারত সরকার। কিন্তু, আফগানিস্তানের আকাশসীমাই তো বন্ধ! তাহলে ভারতীয় নাগরিকরা দেশে ফিরবেন কীভাবে? বন্ধ করে দেওয়া হয়েছে আফগানিস্তানের আকাশসীমা। ফলে কাবুলে আটকে থাকা ভারতীয়দের কী ভাবে দেশে ফিরিয়ে আনা হবে, তা নিয়ে এ বার ভারত সরকার। আকাশসীমা বন্ধ হওয়ায় আপাতত কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে কোনও বিমানই অবতরণ করতে পারবে না। ছাড়বে না কোনও বিমানও।

এয়ার ইন্ডিয়ার সূত্রের খবর, সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ একটি বিমান কাবুলের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। সেটি আপাতত বাতিল করা হচ্ছে।’’ কাবুল বিমান বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান বন্দরে প্রচুর মানুষের ভিড় জমেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই উড়ানপথ আপাতত বন্ধ করা হয়েছে। অরাজক পরিস্থিতির মধ্যেই কাবুল বিমানবন্দরে ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আফগানিস্তান থেকে নাগরিকদের জরুরি ভিত্তিতে ফিরিয়ে আনতে সোমবার সকালেই এয়ার ইন্ডিয়াকে প্রস্তুত থাকতে বলেছিল ভারত সরকার। কেন্দ্রের নির্দেশ পেয়েই তৎপর হয় রাষ্ট্রায়ত্ব বিমান সংস্থা। কিন্তু আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় আফগানিস্তানে আটকে থাকা নাগরিদের ফিরিয়ে আনার কাজ ব্যাহত হল। এদিকে, আফগানিস্তান নিয়ে জরুরি বৈঠকে বসেছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top