News Flash

  • Home
  • Uncategorized
  • কাবুল বিমানবন্দরে মাত্রাতিরিক্ত ভিড়, শুন্যে গুলি মার্কিন সেনার
Image

কাবুল বিমানবন্দরে মাত্রাতিরিক্ত ভিড়, শুন্যে গুলি মার্কিন সেনার

কাবুল, ১৬ আগস্ট (হি.স.): কাবুল তালিবানদের দখলে চলে যাওয়ার পর থেকেই, আফগানিস্তান ছাড়ার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন সে দেশের নাগরিকরা। কাবুল বিমানবন্দরে মাত্রাতিরিক্ত মানুষের ভিড় বাড়ছে, হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে জনসমুদ্র। বিমানে উঠতেও হুড়োহুড়ি। এমন সময় শুন্যে গুলি করল মার্কিন সেনাবাহিনী। এদিকে, কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে সমস্ত বাণিজ্যিক উড়ান সাসপেন্ড করা হয়েছে।

রবিবার দুপুর থেকে কাবুলে তালিবান ঢুকতেই ভিড় জমতে শুরু করে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে। তখনও ওই চত্বর সুরক্ষিতই ছিল। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া-সহ বিশ্বের বহু দেশ তাঁদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যাওয়ার কাজ চালিয়ে যাচ্ছিল বিমান বন্দরে। দেশ ছেড়ে পালাতে চাইছিলেন আফগান নাগরিকরাও। সোমবার সকালেও ধরা পড়ল সেই ছবি। শেষ সম্বলটুকু নিয়ে আফগান নাগরিদের হুড়মুড়িয়ে বিমানে ওঠার দৃশ্য নাড়িয়ে দেওয়ার মতো। এই পরিস্থিতিতে বেশ কয়েক জন আফগান নাগরিক বিমান বন্দরের টারম্যাকে ভিড় জমাতেই শূন্যে গুলি ছুড়তে আরম্ভ করে আমেরিকার সেনা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top