News Flash

  • Home
  • Uncategorized
  • Marriage of the minor girl : নাবালিকা মেয়ের বিয়ে বন্ধ করে দিলো চাইল্ড লাইন ও আরক্ষা দপ্তরের কর্মীরা
Image

Marriage of the minor girl : নাবালিকা মেয়ের বিয়ে বন্ধ করে দিলো চাইল্ড লাইন ও আরক্ষা দপ্তরের কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট।। শান্তিরবাজার মহকুমার বগাফা ক্ষেমানন্দ টিলা এলাকায় নাবালিকা মেয়ের বিয়ে বন্ধ করে দিলো চাইল্ড লাইন ও আরক্ষা দপ্তরের কর্মীরা। দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার থানার ক্ষেমানন্দ টিলায় নাবালিকা কন্যার বিয়ের প্রয়াস ব্যর্থ করে দিয়েছে পুলিশ ও চাইল্ড লাইন।ঘটনার বিবরনে জানা যায়, বুধবার সন্ধ্যাবেলায় বিলোনিয়া চাইল্ড লাইনের কাছে খবর আসে বগাফা ক্ষেমানন্দ টিলা এলাকার বাসিন্দা হিরালাল দাসের ছেলে বিজয় দাস বিলোনিয়ার মাইছড়া এলাকা থেকে ১৪ বছরের এক নাবালিকা মেয়েকে বাড়িতে এনে বিয়ে করতে যাচ্ছে।

এই অভিযোগের ভিত্তিতে চাইল্ড লাইনের কর্মকর্তারা শান্তির বাজার আরক্ষা দপ্তরের কর্মীদের সঙ্গে নিয়ে রাত্রিবেলায় বিয়ে বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা যাাচাই করেন। উনারা সংবাদ মাধ্যমের সামনে জানান বিয়ে বাড়িতে গিয়ে নাবালিকার কোনো প্রকার খোঁজ পাননি। নাবালিকাকে উদ্ধারের ব্যাপারে বাড়ির লোকজন কোনো রকম সাহায্য করেননি । তবে নাবালিকা মেয়ের বিয়ের কথা চাইল্ড লাইনের সদস্যদের কাছেেেে স্বীকার করেছেন ছেলের বাবা হিরালাল দাস। উনারা চাইল্ড লাইনের নিকট উনার ছেলেকে নাবালিকা মেয়ের সঙ্গে বিবাহ দেবেন না বলে লিখিত দিয়েছেন। চাইল্ড লাইনের সদস্য ও আরক্ষা দপ্তরের কর্মীরা বাড়ির সকলকে সচেতন করেন কেউ যদি আইন অমান্য করে তাহলে বাল্য বিবাহের আইনে দোষীদের শাস্তি প্রদান করা হবে। ধারণা করা হচ্ছে পুলিশ ও চাইল্ড লাইনের কর্মীদের আঁচ পেয়ে নাবালিকা কন্যা ও যুবতী বাড়ি থেকে অন্যত্র পালিয়ে গেছে।এখন দেখার বিষয় বাল্য বিবাহরোধে ছেলের পিতা হিরালাল দাস ও উনার পরিবারের লোকজন কতটুকু ভূমিকা পালন করেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top