News Flash

  • Home
  • দেশ
  • আরটিও অফিসে তালা ঝোলালেন কেজরিওয়াল, লাইনে দাঁড়াতে হবে না দিল্লিবাসীকে
Image

আরটিও অফিসে তালা ঝোলালেন কেজরিওয়াল, লাইনে দাঁড়াতে হবে না দিল্লিবাসীকে

নয়াদিল্লি, ১১ আগস্ট (হি.স.): দিল্লিতে আরটিও অফিসে তালা লাগিয়ে দিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এখন থেকে দিল্লিবাসীকে আরটিও দফতরের সামনে লাইনে আর দাঁড়াতে হবে না, কারণ এখন থেকে ভার্চুয়ালি বাড়ি থেকেই মিলবে সমস্ত আরটিও পরিষেবা। কেজরিওয়াল এদিন টুইট করে জানিয়েছেন, “পরিবহণ দফতরের এই দফতরে তালা লাগিয়ে ফেসলেস পরিষেবা শুরু করা হল। এখন থেকে আরটিও অফিসে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না।” কেজরিওয়াল আরও জানান, লার্নিং লাইসেন্স থেকে শুরু করে গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট, পরিবহণ বিভাগের সমস্ত কাজ এখন থেকে ঘরে বসেই অনলাইনে করা যাবে।”

এদিন ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল জানিয়েছেন, “আধুনিক ভারতের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। এখন আরটিও দফতর, ফাইল সবকিছু খতম। আপনারা কম্পিউটারের মাধ্যমে পরিবহণ দফতরের সমস্ত কাজ করতে পারবেন। এজন্য দালাল অথবা দফতরে ঘুরতে হবে না।” কেজরিওয়াল জানান, “রাজধানী দিল্লিতে এই পদক্ষেপের সূচনা হয়ে গিয়েছে।” দিল্লিবাসীকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেছেন, “পরিবহণ দফতরে ‘ফেসলেস পরিষেবা’ শুরু করছি আমরা। লাইসেন্স পেতে আর মিডলম্যানের প্রয়োজন নেই…পরিবহণ দফতর সমস্ত কাজ, লাইসেন্স ইস্যু সমস্ত কিছুই কম্পিউটারের মাধ্যমে সম্ভব হবে। শুধুমাত্র ড্রাইভিং টেস্ট ও গাড়ির ফিটনেস পরীক্ষা করার জন্যই যেতে হবে ট্রান্সপোর্ট অফিস।”

Releated Posts

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026

কংগ্রেসের গণতন্ত্রও ‘বাছাই করা’: ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপ নিয়ে ধমেন্দ্র প্রধান

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 11, 2026

বিহারে মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক-কর্মীদের বকেয়া বেতন নিয়ে সরব তেজস্বী, বদলি নীতি নিয়েও প্রশ্ন

পাটনা, ১১ আগস্ট (আইএএনএস): বিহারের সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের বকেয়া বেতন অবিলম্বে মিটিয়ে…

ByByNews Desk Aug 11, 2026

‘ইতিহাস ড. মনমোহন সিংকে সদয়ভাবেই মনে রাখবে, তিনি ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী’: সোনিয়া গান্ধী

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে ইতিহাস ‘নিঃসন্দেহে সদয়ভাবেই’ মনে রাখবে এবং তিনি ছিলেন শান্ত,…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top