News Flash

  • Home
  • প্রধান খবর
  • Adarsh ​​Gram Manikbhandar Gaon Panchayat : উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করছে আদর্শ গ্রাম মাণিকভান্ডার গাঁও পঞ্চায়েত
Image

Adarsh ​​Gram Manikbhandar Gaon Panchayat : উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করছে আদর্শ গ্রাম মাণিকভান্ডার গাঁও পঞ্চায়েত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট।। উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করছে আদর্শ গ্রাম মাণিকভান্ডার গাঁও পঞ্চায়েত। বেকার যুবক যুবতীদের কর্মমুখী করে তোলার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।


দুর্গাচৌমুহনী ব্লকের অন্তর্গত মাণিকভান্ডার গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েতের বুক চিরে ২০৮ নং জাতীয় সড়কের নির্মান কাজ চলছে। অন্যদিকে কৈলাশহর- কমলপুর খোয়াই ভায়া আগরতলা রেল লাইনের সার্ভে শেষ হয়ে গেছে। আগামী কয়েক বছরের মধ্যে কমলপুরের মানিক ভান্ডার ধলাই জেলার অন্যতম বানিজ্যিক কেন্দ্র ও যোগাযোগের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াবে। ইতিমধ্যে মানিক ভান্ডার পঞ্চায়েতকে রাজ্যের মুখ্যমন্ত্রীর মডেল ভিলেজ হিসাবে ঘোষনা দিয়েছেন। জাতি-জনজাতির মিশ্র বসতির এই মানিক ভান্ডার গাঁও পঞ্চায়েতে ৭৪৭ পরিবারের মোট ২৬৫৮ জন লোকসংখ্যা। এর মধ্যে তপশিলী জাতি, জনজাতি, ওবিসি ও সাধারণ সহ সব জনগোষ্ঠীর মানুষই রয়েছেন।

কৃষির পাশাপাশি ব্যবসা এই পঞ্চায়েতের উল্লেখযোগ্য অংশের জীবিকা। তারপরও বেকারের সংখ্যা নেহাত কম নয়। ফলে গত সাড়ে তিন বছরে উন্নয়ণের পাশাপাশি চলছে বেকার ভাই বোনদের জন্য বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে কাজ। এমনই এক বেকার সুবিধাভোগী প্রণব দেববর্মা পঞ্চায়েত থেকে রেগা প্রকল্পে পুকুর পেয়েছেন। তিনি জানালেন, পুকুরে মাছ চাষ করে বেশ ভালোই রোজগার হচ্ছে তার।


মানিক ভান্ডার পঞ্চায়েতের উদ্যোগে বেকার যুবক যুবতীদের দল তৈরি করে বাগিচা চাষের মাধ্যমে তাদের স্বাবলম্বী করার কাজও চলছে। এরকমই ৩০ জন বেকারকে নিয়ে তৈরি গোষ্ঠী হল জয় জগন্নাথ কো অপারেটিভ সোসাইটি। তাদেরকে ধাপে ধাপে চা বাগিচা তৈরি করে দেওয়া হচ্ছে পঞ্চায়েত থেকে। তাদেরই একজন মিঠুন দেব জানালেন, তারা আশা করছেন অদূর ভবিষ্যতেই তাদের রোজগার বৃদ্ধি পাবে।এদিকে, উন্নয়ন কাজের অঙ্গ হিসাবে পঞ্চায়েতের কন্দ পাড়ায় সড়ক নির্মাণ করে দেওয়া হয়েছে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী পূরণ করে। এ বিষয়ে এলাকাবাসী অরবিন্দ কন্দ জানালেন, এতদিন সড়ক যোগাযোগের অভাবে তারা নানা সমস্যার সম্মুখীন হয়েছিলেন। নতুন সড়ক তৈরি হওয়ায় তাদের সেই সমস্যা মিটে গেছে।পঞ্চায়েতের কর্মপরিকল্পনা প্রসঙ্গে প্রধান রাজদ্বীপ ঘোষ জানালেন পঞ্চায়েত এলাকার বেকার যুবক যুবতীদের কর্মমুখী করে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পঞ্চায়েতের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।আগামীদিনে রাজ্য সরকারের উন্নয়ন পরিকল্পনাকে কাজে লাগাতে আরো সদর্থক ভূমিকা নেবে পঞ্চায়েত এমনটাই আশা করছেন এলাকাবাসী।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top