News Flash

  • Home
  • Uncategorized
  • সদনে স্লোগান দেওয়া সংসদীয় ঐতিহ্যের পরিপন্থী : ওম বিড়লা
Image

সদনে স্লোগান দেওয়া সংসদীয় ঐতিহ্যের পরিপন্থী : ওম বিড়লা

নয়াদিল্লি, ১১ আগস্ট (হি.স.): বিরোধীদের বিক্ষোভ, হাঙ্গামার মধ্যে প্রত্যাশা মতো কাজ হয়নি লোকসভায়। তাই নির্ধারিত সময়ের আগেই লোকসভায় শেষ হয়ে গেল বাদল অধিবেশন। আগামী ১৩ আগস্ট, শুক্রবার সংসদের বাদল অধিবেশন শেষ হওয়ার কথা ছিল। লোকসভায় এবারের বাদল অধিবেশনে যে পরিমানে হইহট্টগোল হয়েছে, তাতে দুঃখপ্রকাশ করেছেন স্পিকার ওম বিড়লা। তিনি বলেছেন, “প্রত্যাশা মতো কাজ হয়নি সদনে, এজন্য আমি ব্যথিত। অবিরাম বিঘ্নিত হয়েছে অধিবেশন। সমাধান করা হয়নি। বিগত দু’বছর ভীষণ ফলপ্রসূ ছিল। গভীর রাত পর্যন্ত চলেছিল অধিবেশন, কোভিড পরিস্থিতিতেও সাংসদরা নিজেদের অবদান রেখেছিলেন।”

স্পিকার ওম বিড়লা এদিন আরও বলেছেন, “সাংসদরা সদনের মর্যাদা বজায় রাখবেন, আমি সর্বদা এই আশাই রাখি। সদনে বিতর্ক, সমঝোতা, মতবিরোধ হয়েছে, কিন্তু মর্যাদা হ্রাস পায়নি কখনও। আমি সমস্ত সাংসদের কাছে অনুরোধ জানাচ্ছি, সংসদের মর্যাদা বজায় রেখে ও ঐতিহ্য মতো চলতে দেওয়া হোক সংসদ। স্লোগান দেওয়া ও ব্যানার তোলা আমাদের সংসদীয় ঐতিহ্যের অংশ নয়। নিজেদের আসনে থেকেই মত প্রকাশ করতে হবে।” স্পিকার ওম বিড়লা আরও বলেছেন, “মাত্র ৭৪ ঘন্টা ও ৪৬ মিনিট লোকসভায় কাজ হয়েছে। ওবিসি বিল-সহ মোট ২০টি বিল পাশ হয়েছে। সদনে নিজেদের অবদান রাখার জন্য প্রধানমন্ত্রী ও সমস্ত দলের নেতাদের ধন্যবাদ জানাচ্ছি।”

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top