News Flash

  • Home
  • দিনের খবর
  • Attacked on BJP Janajati Morcha activist : আক্রান্ত বিজেপি জনজাতি মোর্চার কর্মী, অভিযুক্ত তিপ্রা মথা
Image

Attacked on BJP Janajati Morcha activist : আক্রান্ত বিজেপি জনজাতি মোর্চার কর্মী, অভিযুক্ত তিপ্রা মথা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট৷৷ রাজ্য রাজনৈতিক প্রতিহিংসা ক্রমাগতভাবে বৃদ্ধি পেয়ে চলছে৷ ত্রিপ্রা মথা দলের দুষৃকতীদের হাতে সোমবার রাতে আক্রান্ত বিজেপি জনজাতি মোর্চার এক কর্মী ও তার পরিবার৷ ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন হাজরা পাড়া এলাকায়৷ আহত কর্মীর নাম অষ্টরাম রিয়াং৷


সোমবার মুঙ্গিয়াকামী এলাকায় তিপরা মথা দলের এক কর্মসূচি অনুষ্ঠিত হয়৷ দলের কর্মীরা কর্মসূচি থেকে ফিরে যাবার পথে সঞ্জিত রিয়াং-এর নেতৃত্বে জনাকয়েক দুষৃকতী হাজরা পাড়ার বাসিন্দা অষ্টরাম রিয়াং-এর উপর হামলা চালায় বলে অভিযোগ৷
এতে গুরুতর ভাবে আহত হয় অষ্টরাম রিয়াং৷ মঙ্গলবার আহত অষ্টরাম রিয়াংকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য তার পরিবারের লোকজনেরা৷ খবর পেয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ছুটে আসেন বিজেপি জনজাতি মোর্চার রাজ্য কমিটির সহ- সভাপতি বিকাশ দেববর্মা৷ বর্তমানে আহত অষ্টরাম রিয়াং তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন৷ এদিকে বিজেপি জনজাতি মোর্চার রাজ্য কমিটির সহ-সভাপতি তথা মুঙ্গিয়াকামী ব্লকের ভাইস চেয়ারম্যান বিকাশ দেববর্মা অভিযোগ করে বলেন, তিপরা মথা দলের কর্মী সঞ্জিত রিয়াং-এর নেতৃত্বে এই হামলা সংঘটিত হয়৷ এ ব্যাপারে মুঙ্গিয়াকামী থানায় মৌখিকভাবে অবগত করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত এ ব্যাপারে কাউকে গ্রহণের সময় নেই৷ ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভের সঞ্চার হয়েছে৷

Releated Posts

হোটেলে অগ্নিকাণ্ডের জন্য পূর্বতন সরকারের ‘নিরন্তর গাফিলতি ও অবহেলা’কে দায়ী করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৯ আগস্ট(আইএএনএস) : কলকাতার কেন্দ্রস্থলে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৯ জনের…

ByBySandeep Biswas Aug 19, 2026

জম্মু-কাশ্মীর ভারতের ‘গুরুত্বপূর্ণ অংশ’, ভ্রমণ সংক্রান্ত পরামর্শ পুনর্বিবেচনা করবে আমেরিকা: রাষ্ট্রদূত গোর

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।…

ByByNews Desk Aug 19, 2026

ভোটে বারবার পরাজয়ের পর আত্মবিশ্বাস হারিয়েছে বিরোধীরা, সংসদে হতাশা প্রকাশ করছে: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): একের পর এক নির্বাচনে পরাজয়ের পর বিরোধীরা আত্মবিশ্বাস হারিয়েছে এবং সেই হতাশা সংসদের অধিবেশনে…

ByByNews Desk Aug 19, 2026

এমএমডিআর সংশোধনের বিরোধিতা নবীন পট্টনায়কের, ওড়িশার অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ভুবনেশ্বর, ১৯ আগস্ট (আইএএনএস): সংসদে পাস হওয়া খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) আইন বা এমএমডিআর আইনের সাম্প্রতিক…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top