News Flash

  • Home
  • Uncategorized
  • এশিয়াটিক সিংহের ঘর হতে পেরে গর্বিত ভারত : প্রধানমন্ত্রী
Image

এশিয়াটিক সিংহের ঘর হতে পেরে গর্বিত ভারত : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১০ আগস্ট (হি.স.): সিংহ ঐশ্বর্যশালী ও সাহসী। ভারত অত্যন্ত গর্বিত এশিয়াটিক সিংহের ঘর হতে পেরে। মঙ্গলবার ‘বিশ্ব সিংহ দিবস’ এভাবেই নিজের খুশি ও উচ্ছ্বাস প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, “বিশ্ব সিংহ দিবসে, সিংহ সংরক্ষণের প্রতি উৎসাহী সকলকে আমার শুভেচ্ছা। এই বিষয়টি আপনাদের খুশি করবে যে, বিগত কয়েক বছরে ভারতে সিংহের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে।”

নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময় গির সিংহের জন্য বহু প্রচেষ্টা করেছিলেন তিনি। টুইট মোদী জানিয়েছেন, “আমি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলাম, সেই সময় গির সিংহদের নিরাপদ বাসস্থান নিশ্চিত করার জন্য কাজ করার সুযোগ পেয়েছিলাম। বাসস্থান নিরাপদ ও পর্যটনকে উৎসাহিত করার জন্য স্থানীয় জনগোষ্ঠী ও বিশ্বব্যাপী সর্বোত্তম অনুশীলনকে জড়িত করার জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল।” প্রসঙ্গত, বিশ্বের মধ্যে শুধুমাত্র গির অরণ্যেই এশিয়াটিক সিংহের দেখা মেলে। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচারের তথ্যানুসারে, গির অভয়ারণ্যের সাড়ে ৮০০ বর্গমাইল এলাকায় প্রায় ৫২৩টি সিংহ বাস করে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top