News Flash

  • Home
  • দিনের খবর
  • 200 Taliban militants dead : যুদ্ধবিমান থেকে বোমাবর্ষণ আমেরিকার, হত ২০০ তালিবান জঙ্গি
Image

200 Taliban militants dead : যুদ্ধবিমান থেকে বোমাবর্ষণ আমেরিকার, হত ২০০ তালিবান জঙ্গি

কাবুল, ৮ আগস্ট (হি.স.) : আফগানিস্তানে তালিবানের উপর জোরদার হামলা চালাল আমেরিকা। বায়ুসেনার হামলায় দুশোরও বেশি তালিবান জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক।

মন্ত্রক টুইট করে জানিয়েছে, ‘শেবেরগান শহরে বিমান হামলায় দুশোর বেশি জঙ্গি নিহত হয়েছে। ধ্বংস করে দেওয়া হয়েছে তাদের বেশ কয়েকটি গোপন ডেরা।’
শনিবার রাতেই হামলার তেজ বাড়িয়েছে আফগান সেনা। জঙ্গিদের গোপন ডেরা খুঁজে সেগুলি ধ্বংস করার কাজ শুরু হয়েছে তারা। সাঁড়াশি আক্রমণের কৌশল হিসাবে তাদের সহযোগিতা করার জন্য বায়ুসেনাকে কাজে লাগিয়েছে আমেরিকা।

আফগান সেনা গোপন সূত্রে খবর পায় জওজান প্রদেশের শেবেরগান শহরে কয়েকশো জঙ্গি লুকিয়ে রয়েছে। তার পরই বিমানহানা চালানো হয়। আমেরিকার বি-৫২ বিমান পর পর বোমাবর্ষণ করে জঙ্গিদের গোপন ডেরা লক্ষ্য করে। তাতেই দুশোরও বেশি জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে কাবুল।

Releated Posts

জলসংকট নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর কলকাতার কাশীপুর এলাকার জ্যোতিনগর কলোনির বাসিন্দাদের পুরসভার পানীয় জল সরবরাহ পুনরায় চালুর দাবিতে…

ByByNews Desk Sep 26, 2026

যৌতুক মামলায় বিচার এড়িয়ে চলা ঘোষিত পলাতক গ্রেফতার, দ্বারকা পুলিশের অভিযান

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): যৌতুক সংক্রান্ত মামলায় বিচারপ্রক্রিয়া এড়িয়ে চলায় আদালত ঘোষিত পলাতক এক ৩৩ বছর বয়সি ব্যক্তিকে…

ByByNews Desk Sep 26, 2026

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top