News Flash

  • Home
  • দিনের খবর
  • Country’s daily infection increased again : ফের বাড়ল দেশের দৈনিক সংক্রমণ, ২৪ ঘণ্টায় মৃত্যু ৪৯১ জনের
Image

Country’s daily infection increased again : ফের বাড়ল দেশের দৈনিক সংক্রমণ, ২৪ ঘণ্টায় মৃত্যু ৪৯১ জনের

নয়াদিল্লি, ৮ আগস্ট (হি.স.) : দেশে ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৭০ জন। দৈনিক মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও তা এখনও ৫০০-র কাছেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৪৯১ জনের। বেশিরভাগ রাজ্যে সংক্রমণ কমলেও উদ্বেগ বাড়াচ্ছে কেরল ও মহারাষ্ট্র। কেরলে আক্রান্তের সংখ্যা ২০ হাজারের নীচে নামছে না। দক্ষিণের এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৩৬৭। অন্য দিকে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৬১। দুই রাজ্য মিলিয়ে মোট দৈনিক আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৪২৮, যা দেশের দৈনিক সংক্রমণের ৬৭.৬৪ শতাংশ।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, আজ ৮ আগস্ট পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৯ লক্ষ ৩৪ হাজার ৪৫৫। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২৭ হাজার ৮৬২ জনের। দেশে মোট কোভিড সংক্রমণের হার সামান্য কমে হয়েছে ৬.৬৫ শতাংশ। যদিও গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড সংক্রমণের হার ২.২৭ শতাংশ।

আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থতার সংখ্যা বেশ কিছুটা বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪৩ হাজার ৯১০ জন। এখনও পর্যন্ত মোট ৩ কোটি ১০ লক্ষ ৯৯ হাজার ৭৭১ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ দেশে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ৬ হাজার ৮২২।

গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৭ লক্ষ ২২ হাজার ২২১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৮ কোটি ৩৯ হাজার ১৮৫ জনের। অন্য দিকে এক দিনে দেশে ৫৫ লক্ষ ৯১ হাজার ৬৫৭ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৫০ কোটি ৬৮ লক্ষ ১০ হাজার ৪৯২ জন টিকা পেয়েছেন দেশে।

Releated Posts

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাকি ৩ মামলাতেও অন্তর্বর্তী সুরক্ষা কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও তিনটি…

ByByNews Desk Aug 11, 2026

দার্জিলিংয়ে ব্যস্ত পাহাড়ি রাস্তায় ধস, স্তব্ধ যান চলাচল; ফের ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): উত্তরবঙ্গে আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও দার্জিলিং জেলায় ফের বড়সড় ধস নামায় বিপাকে পড়েছেন সাধারণ…

ByByNews Desk Aug 11, 2026

নাগেন্দ্রকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি কর্ণাটক বিজেপির, ১২ আগস্ট সব জেলায় বিক্ষোভ

বেঙ্গালুরু, ১১ আগস্ট (আইএএনএস): কর্ণাটক মন্ত্রিসভায় বি. নাগেন্দ্রকে পুনরায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে তাঁকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি জানাল…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top