News Flash

  • Home
  • Uncategorized
  • Demand for greater Tipraland : গ্রেটার তিপরাল্যান্ড গঠনের দাবিকে সামনে রেখে জনমত গঠনের কাজ দ্রুত শুরু করার আহ্বান জানিয়েছেন প্রদ্যুৎ
Image

Demand for greater Tipraland : গ্রেটার তিপরাল্যান্ড গঠনের দাবিকে সামনে রেখে জনমত গঠনের কাজ দ্রুত শুরু করার আহ্বান জানিয়েছেন প্রদ্যুৎ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট।। গ্রেটার তিপরাল্যান্ড গঠনের দাবিকে সামনে রেখে রাজ্যজুড়ে জনমত গঠনের কাজ দ্রুত গতিতে শুরু করার আহ্বান জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। ধলাই জেলার আমবাসা টাউন হলে আয়োজিত সমাবেশে উপজাতি জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। তিপরা মথা ,ওয়াই টি এফ‌ এবং ওয়াই ডব্লিউ এফ ধলাই জেলা কমিটির উদ্যোগে শুক্রবার আমবাসা টাউন হলে অনুষ্ঠিত হয় এক সাংগঠনিক সভা।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তিপরা মথার চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মা। এছাড়া উপস্থিত ছিলেন এডিসির সিইএম পূর্ণচন্দ্র জমাতিয়া, ইএম অনিমেষ দেববর্মা, বিশ্বকেতু দেববর্মা সহ এক ঝাঁক নেতৃত্ব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন, নির্বাচনে জয়লাভের পর দলীয় সমর্থকদের সাথে মতবিনিময় এর মাধ্যমে গ্রেটার তিপরা ল্যান্ড সম্পর্কে সমর্কদের জানানোর জন্যই এই সভা । তিনি আরো জানান, কোন রাজনৈতিক দলের সাথে ইতিমধ্যেই কোনো সমঝোতায় যাবেন না।

উনাদের লক্ষ্য হচ্ছে আলাদা। উনি বলেন তিপরা ল্যান্ড মুভমেন্ট আগামী দিন আরো শক্তিশালী হবে। উপজাতি জনগণকে তিপরা ল্যান্ড গঠনের তাগিদে আরো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা।


ধলাই জেলার আমবাসা টাউন হলে আয়োজিত সমাবেশে ব্যাপক অংশের উপজাতি জনগণের উপস্থিতি পরিলক্ষিত হয়। উদ্দেশ্য সাধন না হওয়া পর্যন্ত উপজাতি জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলনে শামিল থাকার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top