News Flash

  • Home
  • দেশ
  • Employment of Divyang’s daughter : দিব্যাঙ্গ কন্যার কর্মসংস্থানের জন্য সরকার ও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কুলকিনারা পাচ্ছেন না অসহায় পিতা
Image

Employment of Divyang’s daughter : দিব্যাঙ্গ কন্যার কর্মসংস্থানের জন্য সরকার ও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কুলকিনারা পাচ্ছেন না অসহায় পিতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট।। নলছড় বিধানসভা কেন্দ্রের পূর্ব নলছড় এলাকার বাসিন্দা সত্য রঞ্জন দাসের দিব্যাঙ্গ কন্যার কর্মসংস্থানের জন্য সরকার ও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কুলকিনারা পাচ্ছেন না অসহায় পিতা।ভাগ্যের নির্মম পরিহাসে কবিতার ভাগ্যে জুটল জন্মের পর থেকেই বিড়ম্বনা। নলছড় বিধানসভা কেন্দ্রের নলছড় আর ডি ব্লকের অন্তর্গত পূর্ব নলছড় এলাকার স্থায়ী বাসিন্দা সত্য রঞ্জন দাস। তার এক ছেলে ও এক মেয়ে। মেয়ের নাম কবিতা দাস।

সে জন্ম থেকেই ১০০ শতাংশ বিকলাঙ্গ। অভাব তাদের নিত্যসঙ্গী। তবুও এই বিকলাঙ্গ মেয়ে কবিতার ভবিষ্যতের কথা চিন্তা করে তার বাবা তাকে বহুকষ্টে মাধ্যমিক পাস করায়। শুধু এই টুকুই আশা যে তাদের অবর্তমানে যেন কবিতা নিজের প্রতিপালন নিজেই করতে পারে। তাই একটু সরকারি সাহায্যের আশায় প্রতিনিয়ত সরকারি দপ্তর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কাকুতি-মিনতি করে চোখের জলে বুক ভাসিয়েছেন কবিতার বৃদ্ধ বাবা। কিন্তু প্রতিশ্রুতির বন্যা দেখা দিলেও কাজের কাজ কিছুই হয়নি। কবিতা ১০০ শতাংশ বিকলাঙ্গ হওয়ার সরকারি সার্টিফিকেটও আছে। যেখানে স্পষ্ট করে লেখা আছে যে সে ১০০ শতাংশ বিকলাঙ্গ। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ক্ষমতায় আসার আগে দলীয় কাজে নলছড় গিয়েছিলেন।

সেখানে তিনি এই বিকলাঙ্গ কবিতার করুণ কাহিনী শুনে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখানে কবিতার করুণ অবস্থা দেখে তিনি কবিতার বাবাকে আশ্বাস দিয়েছিলেন যে যদি কবিতা মাধ্যমিক পাশ করে তবে তাকে যেভাবেই হোক একটি সরকারি চাকরির ব্যবস্থা তিনি করে দেবেন ।পাশাপাশি কেন্দ্রীয় সরকার থেকেও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাইয়ে দেয়ার আশ্বাস দিয়েছিলেন তিনি। বর্তমানে বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী হওয়ায় সে আশায় বুক বেঁধে কবিতার বাবা নিজের সহায় সম্বল টুকু দিয়ে খুব কষ্ট করে কবিতাকে মাধ্যমিক পাস করিয়েছেন। ২০১৯ সালে কবিতা মাধ্যমিক পাস করলেও আজ পর্যন্ত কোন ধরনের সরকারি সাহায্য তার ভাগ্যে জুটেনি।

শুধু জুটেছে বিড়ম্বনা আর হাহাকার। এমনকি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর সঙ্গেও কোন ধরনের সাক্ষাতের সুযোগ তিনি পাননি। তাই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে কবিতার বাবার করুন আবেদন যে মুখ্যমন্ত্রী যেন বিকলাঙ্গ কবিতাকে একটি সরকারি চাকরির ব্যবস্থা করে দেন যাতে সে ভবিষ্যতে নিজের প্রতিপালন সে নিজেই করতে পারে। খবর সংগ্রহের সময় সেখানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার দরিদ্র দূরীকরন কমিটির চেয়ারম্যান রতন দাস । এই অসহায় ও বিকলাঙ্গ কবিতার ভাগ্যে এখন সরকারি সাহায্য বা কোন সরকারি চাকরি জুটবে কিনা সেই আশায় পথ চেয়ে আছে বিকলাঙ্গ কবিতা সহ তার অসহায় সম্বলহীন পরিবার।

Releated Posts

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026

নন্দীগ্রামে ছয়মুখী লড়াই, নজর দ্বিতীয় স্থানে

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার গুরুত্বপূর্ণ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে আগামী ৬ অক্টোবর উপনির্বাচনে ছয়মুখী লড়াই…

ByByNews Desk Sep 17, 2026

আজমের মেয়র নির্বাচন ঘিরে কংগ্রেসের ৩৭ কাউন্সিলর ও ৫ নির্দলকে বেঙ্গালুরু পাঠানো হল

আজমের, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২১ সেপ্টেম্বরের আজমের মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচনকে সামনে রেখে নিজেদের শিবির ঐক্যবদ্ধ রাখতে ৩৭…

ByByNews Desk Sep 17, 2026

জয়পুরের ত্রিপোলিয়া বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২০টিরও বেশি দোকান ও গুদাম

জয়পুর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের জয়পুরের ঐতিহাসিক ত্রিপোলিয়া বাজারে বৃহস্পতিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২০টিরও বেশি দোকান ও…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top