News Flash

  • Home
  • দিনের খবর
  • চিনেও বেড়ে চলেছে ডেল্টার সংক্রমণ, হদিশ মিলেছে ১৬টি প্রদেশে
Image

চিনেও বেড়ে চলেছে ডেল্টার সংক্রমণ, হদিশ মিলেছে ১৬টি প্রদেশে

বেজিং, ৬ আগস্ট (হি.স.) : চিনে করোনা ভাইরাসের ডেল্টা রূপের প্রত্যাবর্তন শুরু হয়েছে। চিনের উহানে খোঁজ মেলা করোনা ভাইরাসের প্রথম রূপের দেড় বছরের অভিযোজনের ফল এই ডেল্টা রূপ। চিনের সরকারি তথ্য বলছে, গত কয়েক সপ্তাহে দেশটির অন্তত ১৬টি প্রদেশে এই ডেল্টা রূপের হদিশ মিলেছে।

এক মাস আগেও নিজেদের করোনামুক্ত দেশ হিসেবে ঘোষণা করার পরিকল্পনা সাজাচ্ছিল চিন। করোনার বিরুদ্ধে তারা যে ‘জিরো টলারেন্স’ রণনীতি নিয়েছিল, তার সোজা বাংলা করলে দাঁড়ায় করোনা ভাইরাসের সঙ্গে কোনও রকম আপস করা হবে না। আপাতত সেই চিনেরই বেজিং, সাংহাই, উহানের মতো শহরে ডেল্টা আক্রান্ত কয়েকশো রোগীর খোঁজ মিলেছে। আক্রান্ত এলাকাগুলির সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে সবরকম যোগাযোগ ব্যবস্থা।


তবে এরপরও চিন করোনার দ্রুত সংক্রমণ ছড়ানো ডেল্টা রূপকে কতটা প্রতিরোধ করতে পারবে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন খোদ চিনেরই বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ইতিমধ্যেই মাস্ক না পরা এবং করোনাবিধি না মানার গা-ছাড়া প্রবণতা দেখা গিয়েছে চিনের বিভিন্ন প্রদেশে। সেই প্রবণতার কারণেই ডেল্টা রূপ ইতিমধ্যেই আরও বেশি ছড়িয়ে থাকতে পারে। যার খোঁজ হয়তো এখনও পায়নি চিন।

চিনের নানজিং বিমানবন্দর সূত্রে বলা হয়েছে, বিমানটিকে জীবানুমুক্ত করার সময় বিমানবন্দরেরই এক কর্মী করোনার ডেল্টা রূপে আক্রান্ত হন। মনে করা হচ্ছে, তাঁর থেকেই করোনার ডেল্টা রূপের চিনে প্রত্যাবর্তন।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top