News Flash

  • Home
  • বাণিজ্য
  • Trinamool Congress workers were attacked : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদয়পুর সফরকালে আক্রান্ত হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী
Image

Trinamool Congress workers were attacked : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদয়পুর সফরকালে আক্রান্ত হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অগাস্ট।। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদয়পুর সফরকালে আক্রান্ত হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী। ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এ ব্যাপারে রাধাকিশোর পুর থানায় মামলা দায়ের করা হয়েছে। আবারো দুষ্কৃতীর দ্বারা আক্রান্ত এক তৃণমূল কংগ্রেসের কর্মী।

ঘটনার বিবরণে জানা যায় সোমবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় মাতাবাড়িতে পূজা দিতে আসায় সেখানে দলীয় কর্মী হিসেবে মায়ের মন্দিরে আসেন অমরপুরের তৃণমূল কংগ্রেসের সদস্য বিট্টু দাস। মায়ের মন্দিরে পূজা দেবার পর তৃণমূল কংগ্রেস সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগরতলার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর ওই তৃণমূল কংগ্রেসের অমরপুরের কর্মী বিট্টু দাস এর উপর বিজেপি কর্মীরা চড়াও হয় মাতাবাড়ি দিঘির পাড়েে। গুরুতর আহত হয় তৃণমূল কংগ্রেসের কর্মী।

প্রাণের ভয়ে দৌড়ে গিয়ে পুলিশের কাছে আশ্রয় নেয় ওই তৃণমূলের কর্মী।আহত কর্মীর সাথে কথা বলতে গিয়ে জানা যায় ,বিট্টু দাস তৃণমূল কংগ্রেস করার অপরাধে বিজেপি দুষ্কৃতীরা তার ওপর চড়াও হয়। আহত কর্মী জানায় বিজেপি দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে।পরবর্তীতে পুলিশ আহত তৃণমূল কংগ্রেসের কর্মী বিট্টু দাসকে পূর্ণ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে অমরপুর পৌঁছে দিয়ে আসে।

Releated Posts

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…

ByBySandeep Biswas Jul 13, 2026

রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপ মামলায় আরও ১,০২১ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করল ইডি, মোট সংযুক্তির পরিমাণ ২০,৩৬৭ কোটি টাকা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শনিবার জানিয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স…

ByBySandeep Biswas Jul 11, 2026

ইউপিএ আমলেই শুরু হয়েছিল ইথানল মিশ্রণ কর্মসূচি, ই-২০ চালুর আগে হয়েছে দীর্ঘ পরীক্ষা ও পরামর্শ: পেট্রোলিয়াম মন্ত্রক

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারতে ইথানল মিশ্রণ কর্মসূচির সূচনা বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে নয়, বরং এর দীর্ঘ প্রাতিষ্ঠানিক…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top