News Flash

  • Home
  • Uncategorized
  • Man has committed suicide : বড়দোয়ালী এলাকায় ফাঁসিতে আত্মহত্যা করেছে এক ব্যক্তি
Image

Man has committed suicide : বড়দোয়ালী এলাকায় ফাঁসিতে আত্মহত্যা করেছে এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অগাস্ট।। রাজধানী আগরতলা শহরের টাউন বড়দোয়ালী এলাকায় ফাঁসিতে আত্মহত্যা করেছে এক ব্যক্তি। তার নাম সমীর দাশগুপ্ত। বয়স আনুমানিক সাতচল্লিশ বছর। নিজ বাড়ির তিন তালায় একটি কক্ষে ওই ব্যক্তি ফাঁসিতে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। জানা গেছে পরিবারের লোকজন রা বাড়িতে ছিলেন না। তারা সোনামুড়া বেড়াতে গিয়েছিলেন। বাড়ির একটা ভাড়াটিয়া তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজনদের খবর দেয়।

খবর পাঠানো হয় আগরতলা পশ্চিম থানার পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সেখান থেকে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এর পেছনে অন্য কোনো কারণ আত্মগোপন করে রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে পশ্চিম থানার পুলিশ জানিয়েছে। পরিবারের লোকজনদের অনুপস্থিতিতে ফাঁসিতে আত্মহত্যার সংবাদে গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top