News Flash

  • Home
  • Uncategorized
  • Bangladeshi money in Subhash Park : সুভাষপার্কে বাংলাদেশী টাকা সহ এক যুবককে আটক করেছে খোয়াই থানার পুলিশ
Image

Bangladeshi money in Subhash Park : সুভাষপার্কে বাংলাদেশী টাকা সহ এক যুবককে আটক করেছে খোয়াই থানার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই ।। সুভাষপার্কে বাংলাদেশী টাকা সহ এক যুবককে আটক করেছে খোয়াই থানার পুলিশ। তার কাছ থেকে এক লক্ষ এক হাজার বাংলাদেশি টাকা উদ্ধার হয়েছে। সুভাষপার্ক সবজি বাজারে বাংলাদেশী টাকা সহ এক যুবককে আটক করলো খোয়াই থানার পুলিশ। পুলিশ বৃহস্পতিবার দুপুর ১২ টা নাগাদ খোয়াই সুভাষপার্কের সবজি বাজারে এক যুবককে পুলিশ তল্লাশি চালিয়ে এক লক্ষ একশ বাংলাদেশি টাকা উদ্ধার করে। ধৃত যুবকের নাম রাহুল মিয়া (২৯)।

বাড়ি খোয়াই শহরের সীমান্ত এলাকা উত্তর দুর্গানগরে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। সে খোয়াইয়ের পুরান বাজার থেকে বাংলাদেশের টাকা নিয়ে সুভাষপার্কের দিকে যাচ্ছিল। যুবককে আটক করা হয় সবজি বাজারে। উপস্থিত জনগণের সামনে তল্লাশি চালিয়ে বাংলাদেশি টাকা উদ্ধার করে পুলিশ। ধৃত যুবককে থানায় নিয়ে যাওয়া হয়। ধৃত রাহুল মিয়া এর আগেও এন ডি পি এস মামলায় জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছে। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top