News Flash

  • Home
  • দিনের খবর
  • Strong reaction in the public mind : অভয়নগর এলাকায় প্রকাশ্যে দিবালোকে মদমত্ত মহিলার তাণ্ডবে জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে
Image

Strong reaction in the public mind : অভয়নগর এলাকায় প্রকাশ্যে দিবালোকে মদমত্ত মহিলার তাণ্ডবে জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন।। আগরতলা শহর সংলগ্ন অভয়নগর এলাকায় প্রকাশ্যে দিবালোকে এক মদমত্ত মহিলার তাণ্ডবে জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বুধবার সকাল থেকেই এক মহিলা রাস্তায় মাতলামি করতে শুরু করে। এলাকার মানুষজনকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। এমনকি এক সময় ওই মহিলা রাস্তার পাশে ড্রেনে পড়ে যায়। স্থানীয় জনগন এসব বিষয় জানিয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ সেখানে ছুটে যায়। থেকে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। জানা যায় ওই মহিলা সকাল থেকে নেশা করে ওই এলাকায় ঘুরাঘুরি করছিল । এলাকাবাসীদের গালিগালাজ করতে থাকে। এরই মাঝে অতিরিক্ত নেশার কারণে পাশে ড্রেইন পড়ে থাকে। দীর্ঘ সময় পরে ঘটনাস্থলে ছুটে এসে মহিলা থানার পুলিশ । ওই মহিলা মহিলা পুলিশের সঙ্গেও দুর্ব্যবহার করে এবং গালিগালাজ করে। পরে ওই মহিলাকে কোনরকম ভাবে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে উজান অভয়নগর এলাকাবাসী হতভম্ব হয়ে পড়েন।

Releated Posts

গণতন্ত্র ও দেশগঠনে দায়বদ্ধ নাগরিক তৈরি করতে হবে কলেজগুলিকে: উপরাষ্ট্রপতি

গুয়াহাটি, ৬ সেপ্টেম্বর (আইএএনএস): উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির কাজ শুধু শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য প্রস্তুত করা নয়, বরং গণতন্ত্র, সাংবিধানিক মূল্যবোধ…

ByByNews Desk Sep 6, 2026

আগামী সপ্তাহে শ্রীলঙ্কা সফরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ৮ থেকে ১০ সেপ্টেম্বর সরকারি সফরে শ্রীলঙ্কা যাচ্ছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সফরকালে…

ByByNews Desk Sep 6, 2026

‘স্বচ্ছতা অভিযানকে গণআন্দোলনে পরিণত করুন’, নাগরিকদের আহ্বান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৬ সেপ্টেম্বর (আইএএনএস): পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ ও সুস্থ জীবনযাপনের লক্ষ্যে চলমান ‘স্বচ্ছতা অভিযান’-কে গণআন্দোলনে পরিণত করার জন্য রাজ্যের…

ByByNews Desk Sep 6, 2026

বিহারে বন্যা পরিস্থিতি ভয়াবহ, ১১ জেলায় ১৬.৮৫ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত

পাটনা, ৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় রাজ্যের ১১টি জেলায় প্রায়…

ByByNews Desk Sep 6, 2026
Scroll to Top