News Flash

  • Home
  • Uncategorized
  • Migrant workers dead : মুম্বইয়ে বহুতল ধসে রাজ্যের ৩ পরিযায়ী শ্রমিকের মৃত্যু, গ্রামে শোকের ছায়া
Image

Migrant workers dead : মুম্বইয়ে বহুতল ধসে রাজ্যের ৩ পরিযায়ী শ্রমিকের মৃত্যু, গ্রামে শোকের ছায়া

কান্দি, ২৫ জুলাই (হি.স.) : শনিবার মুম্বইয়ে নির্মীয়মান বহুতলে কাজ করার সময় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৩ শ্রমিকই পশ্চিমবঙ্গের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আরও ৪ জন। তাঁরা সকলেই মুর্শিদাবাদের কান্দি মহকুমার বাসিন্দা। পরিবারের একমাত্র রোজগেরে সদস্যের মৃত্যুর খবর আসতেই কান্নায় ভেঙে পড়েছে পরিজনেরা।

স্থানীয় সূত্রে খবর, মৃত তিন শ্রমিকই মুর্শিদাবাদের ভরতপুর থানা এলাকার গড্ডা গ্রামের বাসিন্দা। গড্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধান ভুলি বেগম জানিয়েছেন, “রাত ন’টা নাগাদ পুলিশ সূত্রে খবর আসে গড্ডা গ্রামের তারক মণ্ডল (৩৫), অভিনাথ দাস (৩২), চিন্ময় কোনাই (৩০) নামে তিন পরিযায়ী শ্রমিকে মৃত্যু হয়েছে। লক্ষণ মণ্ডল নামে অপর এক পরিযায়ী শ্রমিক গুরুতর আহত। সকলেই মুম্বইয়ে পরিযায়ী শ্রমিক কাজ করতেন। ওখানেই দুর্ঘটনা ঘটে।” দুর্ঘটনার খবর আসার পর স্বাভাবিকভাবেই কান্নায় ভেঙে পড়েছে কান্দির গড্ডা গ্রামের অসহায় পরিবারগুলি।
পরিবার ছেড়ে রোজগারের তাগিদে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন মুর্শিদাবাদের ৪ পরিযায়ী শ্রমিক। পরিবার সূত্রে খবর, লকডাউনের কড়াকড়ি একটু শিথিল হতেই মাস ছয়েক আগে আরব সাগরের পাড়ের রাজ্যে ছুটেছিলেন ওঁরা। সেখানেই নির্মাণ শ্রমিকের কাজ করতেন। কিন্তু সেই কাজই যে তাঁদের

মুম্বইয়ের লোয়ার প্যারেল এলাকার হনুমান গলিতে থাকতেন তাঁরা। ওই এলাকাতেই একটি বহুতল নির্মাণের কাজ চলছিল। সেখানে কাজ করছিলেন ৯ শ্রমিক। প্রবল বৃষ্টিতে শনিবার হঠাৎই ধসে পড়ে বহুতলের একাংশ। উঁচু থেকে ছিটকে পড়েন ওই শ্রমিকরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের। তাঁদের মধ্যে তিনজন এ রাজ্যের বাসিন্দা। বাকি দুজন কণাটকের বাসিন্দা। বাকি ৪ জন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। জখম শ্রমিকদের মধ্যে এক জন মুর্শিদাবাদের বাসিন্দা।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top