News Flash

  • Home
  • Uncategorized
  • Huge tree fell down : সিধাই মোহনপুরে বিশাল আকারের গাছ ভেঙ্গে পড়ে স্কুটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত
Image

Huge tree fell down : সিধাই মোহনপুরে বিশাল আকারের গাছ ভেঙ্গে পড়ে স্কুটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই।। সিধাই মোহনপুরের ঐরান চৌমুহনীতে রবিবার সকাল দশটা নাগাদ একটি বিশাল আকারের গাছ ভেঙ্গে পড়ে একটি স্কুটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এক যুবক গুরুতর ভাবে আহত হয়েছে। আহত যুবককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশাল আকৃতির গাছ ভেঙে পড়ায় ঐরান চৌমুনী বাজার সেডটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে স্কুটির মালিক বিশ্বজিৎ গোপ জানায়, স্কুটিতে রাস্তার পাশে গাছের নিচে দাঁড় করিয়ে ওই যুবক বাজারে যাচ্ছিল।

বেলা দশটা নাগাদ হঠাৎ হুড়মুড়িয়ে গাছটি ভেঙ্গে পড়ে। গাছটি ভেঙ্গে পড়ার আওয়াজ শুনে ওই যুবক দৌড়ে পালিয়ে কোনক্রমে আত্মরক্ষা করেছে। তবে গাছের নিচে চাপা পড়ে স্কুটি টি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছ ভেঙ্গে পড়ার বিকট আওয়াজে আশপাশ এলাকার মানুষদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। গাছটি ভেঙ্গে পড়ার ফলে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিদ্যুতের তার ছিঁড়ে গেছে, খুঁটি বাঁকা হয়ে গেছে। ঘটনার খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। ভেঙেপড়া গাছটি সেখান থেকে সরানোর উদ্যোগ গ্রহণ করা হয়। খবর পেয়ে বিদ্যুৎ নিয়মের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। বিদ্যুৎ লাইন সারাই করে পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঝড় ছাড়াই হঠাৎ গাছ ভেঙ্গে পড়ার ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top