News Flash

  • Home
  • Uncategorized
  • Rescue of dead body : মৃতদেহ উদ্ধারের ঘটনায় আনন্দনগর আচার্য পাড়া এলাকার তীব্র চাঞ্চল্য
Image

Rescue of dead body : মৃতদেহ উদ্ধারের ঘটনায় আনন্দনগর আচার্য পাড়া এলাকার তীব্র চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই।। শ্রীনগর থানার এলাকার আনন্দনগর আচার্য পাড়া এলাকার জঙ্গল থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজ্যে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই অভাব-অনটন এবং মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে মানুষ আত্মহত্যার পথ বেছে নিয়েছে। মৃত ব্যক্তির নাম শান্তি আচার্য। বয়স ৬০ বছর। মৃত ব্যক্তি পেশায় শ্রমিক ছিল। বৃদ্ধ শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, গতকাল থেকে নিখোঁজ ছিল পেশায় দিনমজুর শান্তি আচার্য। অনেক খোঁজা খুঁজির পর শনিবার সকালে বাড়ির পাশে একটি জঙ্গল থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় জনগণ শ্রীনগর থানার পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শ্রীনগর থানার পুলিশ। সেখান থেকে বৃদ্ধ দিনমজুরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কেন এই বৃদ্ধ শ্রমিক আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সে সম্পর্কে অবশ্য বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ওই ব্যক্তি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top