News Flash

  • Home
  • Uncategorized
  • Another accused arrested : ধর্মনগর এফ সি আই গোদাম থেকে চাল চুরি কান্ডে আরও এক অভিযুক্ত গ্রফতার
Image

Another accused arrested : ধর্মনগর এফ সি আই গোদাম থেকে চাল চুরি কান্ডে আরও এক অভিযুক্ত গ্রফতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই।। ধর্মনগর এফ সি আই গোদাম থেকে চাল চুরি কান্ডে আরও এক অভিযুক্তকে গ্রফতার করলো পুলিশ। ধৃতের নাম বদরুল ইসলাম (৪০) । বাড়ি ধর্মনগর থানাধীন লাতুগাউয়ে। চলতি মাসের ১১ তারিখ রাতে ধর্মনগর এফ সি আই খাদ্য গোদামের গ্রিল এবং দরজার তালা ভেঙ্গে ১৪০ বস্তা চাল চুরি করে নিয়ে যায় চোরের দল।

এই দুঃসাহসিক চুরির ঘটনা চাউর হতেই চাঞ্চল্য দেখা দেয় গোটা মহকুমায়।এফ সি আই খাদ্য গোদামের ম্যানেজার এই ঘটনা জানিয়ে ধর্মনগর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলা হাতে পেয়েই ময়দানে নেমে পড়ে এবং ১২ ঘন্টার মধ্যেই চুরি যাওয়া চাল সহ ৬ অভিযুক্তকে গ্রফতার করে।পরবর্তীতে ধর্মনগর থানার পুলিশ চুরিকান্ডে ব্যবহৃত একটি লরিও আটক করেছিল। ধৃত ৬ অভিযুক্ত কে ৪দিনের পুলিশ রিমান্ডের পর জেলা হাজতে পাঠায় জেলা ও দায়রা আদালত।

এদিকে শুক্রবার গভীর রাতে ধর্মনগর থানাধীন লাতুগাউ এলাকায় তার নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে বদরুল ইসলামকে পুলিশ আটক করেছে। শনিবার বদরুলকে আদালতে সোপার্দ করা হয়। এফ সি আইতে চুরি কান্ডের মাষ্টার মাইন্ড বদরুল ইসলাম, তদন্তে ক্রমে এমনই তথ্য উঠে এসেছে পুলিশের কাছে। এদিকে বদরুলকে বাচাতেও একাধিক তাবর তাবর ব্যক্তিরা ময়দানে নেমেছে বলেও একটি বিশ্বস্ত সুত্র মারফৎ জানা গেছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top