News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশে ট্রাক্টর-ট্রলিতে ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত কমপক্ষে ১২ জন
Image

উত্তর প্রদেশে ট্রাক্টর-ট্রলিতে ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত কমপক্ষে ১২ জন

বারাবাঙ্কি (উত্তর প্রদেশ), ২৪ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের বারাবাঙ্কি জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর-ট্রলিতে ধাক্কা মারল একটি ট্রাক। শুক্রবার রাতের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের, এছাড়াও ১২ জন কমবেশি আহত হয়েছেন। শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে কুরসি রোডে। শনিবার সকালে পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে ট্রাক্টর-ট্রলিতে চেপে সীতাপুর জেলার বামুলা পারা গ্রামের বাসিন্দারা সাত্রিখ থানার অন্তর্গত নাগ দেবতা মন্দিরের মজিথা মেলায় যাচ্ছিলেন।

পুলিশ সুপার যমুনা প্রসাদ জানিয়েছেন, কুরসি রোডে বদরুদ্দিন গ্রামের কাছে তাঁদের ট্রাক্টর-ট্রলিতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি ট্রাক। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের এবং ১২ জন আহত হয়েছেন। মৃতদের নাম-সন্তোষ (৪০), বীরেন্দ্র (২৫), ছোটু (৩৫) ও ময় দেবী (৫০)। আহত ১২ জনের মধ্যে ৫ জনের শারীরিক অবস্থা সঙ্কটজনক।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top