News Flash

  • Home
  • দিনের খবর
  • Journalist Union Meeting : জার্নালিস্টস ইউনিয়নের দক্ষিণ জেলা কমিটির মতবিনিময় সভা বিলোনীয়ার সার্কিট হাউজে অনুষ্ঠিত
Image

Journalist Union Meeting : জার্নালিস্টস ইউনিয়নের দক্ষিণ জেলা কমিটির মতবিনিময় সভা বিলোনীয়ার সার্কিট হাউজে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই।। ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের দক্ষিণ জেলা কমিটির এক মতবিনিময় সভা আজ বিলোনীয়ার সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, জার্নালিস্টস ইউনিয়নের সর্বভারতীয় সম্পাদক তথা ইউনিয়নের রাজ্য সম্পাদক প্রণব সরকার, ইউনিয়নের সদস্য সেবক ভট্টাচার্যী, সৌরজিত পাল। সভায় বক্তব্য রাখতে গিয়ে ইউনিয়নের রাজ্য সম্পাদক শ্রী সরকার বলেন, বর্তমান সরকারের সময় সাংবাদিকদের কল্যাণে বহু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

পেনশন বাড়িয়ে ১ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা করা হয়েছে। সাংবাদিকদের পরিবারের জন্যও পেনশন চালু হয়েছে। মহকুমাস্তরের সাংবাদিকদের জন্য এক্রিডিটেশন কার্ড দেওয়া হয়েছে। রাজ্যের সব সাংবাদিকদের জ্যাকেট প্রদান করা হয়েছে। স্বাস্থ্য বীমা চালু করা হচ্ছে। এসব প্রকল্পের সুবিধা গ্রহণ করার জন্য তিনি রাজ্যের সব অংশের সাংবাদিকদের কাছে আবেদন জানান। এইসব প্রকল্প চালু করার জন্য তিনি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে অভিনন্দন জানিয়েছেন।

সভায় বিলোনীয়া, শান্তিরবাজার, জোলাইবাড়ি, রাজনগর, সাব্রুম সহ বিভিন্ন স্থান থেকে সাংবাদিকরা অংশ নিয়েছেন। শ্রী সরকার পথ দুর্ঘটনায় আহত বিলোনীয়ার সাংবাদিক সুমন দত্ত গুপ্তের বাড়িতে গিয়ে তার চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন। চিকিৎসার জন্য আর্থিক সাহায্য প্রদান করেছেন। এছাড়া বিলোনীয়া থেকে চালু হওয়া ত্রিপুরা লাইভ নিউজ চ্যানেলের আনুষ্ঠানিক সূচনা করেন। মধ্যে লোকাল ট্রেন পরিষেবা বিঘ্নিত হয়। জলে নেমে যাওয়ার পরে ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়।

Releated Posts

কর্নাটকে কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ, ‘পশ্চিমবঙ্গের মতো পরিণতি’র হুঁশিয়ারি বিজয়েন্দ্রর

হাভেরি (কর্নাটক), ১৬ জুলাই (আইএএনএস): আইন-শৃঙ্খলার অবনতি এবং তুষ্টিকরণের রাজনীতির অভিযোগ তুলে কর্নাটকের হাভেরিতে বৃহস্পতিবার রাজ্য সরকারের বিরুদ্ধে…

ByByNews Desk Jul 16, 2026

দুর্গাপুজোর পবিত্রতাকে আগের তৃণমূল সরকার শুধুই উৎসবে সীমাবদ্ধ করেছিল: সমীক ভট্টাচার্য

কলকাতা, ১৬ জুলাই (আইএএনএস): দুর্গাপুজোর ধর্মীয় পবিত্রতা ও মাহাত্ম্যকে আগের মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার শুধুমাত্র একটি…

ByByNews Desk Jul 16, 2026

সন্ত্রাসে অর্থ জোগানের অভিযোগে উত্তর ২৪ পরগনায় তৃণমূল নেতার বাড়ি ও মাদ্রাসায় ইউপি এটিএসের তল্লাশি

কলকাতা, ১৬ জুলাই (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগানের অভিযোগে তদন্তের অংশ হিসেবে উত্তরপ্রদেশ অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (ইউপি এটিএস) বৃহস্পতিবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 16, 2026

পিওকের শান্তিপূর্ণ বিক্ষোভে অরাজকতা ছড়াতে দুষ্কৃতীদের ঢোকানোর ছক পাকিস্তানের, দাবি গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১৬ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) চলমান শান্তিপূর্ণ বিক্ষোভকে সহিংস রূপ দেওয়ার জন্য দুষ্কৃতী ও জঙ্গিদের…

ByByNews Desk Jul 16, 2026
Scroll to Top