News Flash

  • Home
  • প্রধান খবর
  • সত্য দিয়ে কংগ্রেসের মিথ্যেকে পরাজিত করুন, বিজেপি সাংসদদের বললেন মোদী
Image

সত্য দিয়ে কংগ্রেসের মিথ্যেকে পরাজিত করুন, বিজেপি সাংসদদের বললেন মোদী

নয়াদিল্লি, ২০ জুলাই (হি.স.): বিজেপি সাংসদদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, সত্য দিয়ে বিরোধী তথা কংগ্রেসের মিথ্যেকে পরাজিত করুন। সরকারের কাজের বিষয়ে জনগণকে অবগত করুন। মঙ্গলবার সকালে সংসদে বিজেপির সমস্ত সাংসদের সঙ্গে বৈঠকে এমনই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বিজেপি সাংসদদের বলেছেন, জনগণের সামনে সরকারের কাজ সম্পর্কে সত্য তথ্য তুলে ধরুন, যাতে যোগাযোগ ও সত্যতার অভাবে যে শুন্যতা তৈরি হয়েছে বিরোধীদের মিথ্যাচারে তা পূরণ না হতে পারে।

বিজেপি সাংসদদের বৈঠক প্রসঙ্গে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি বলেছেন, “বিরোধীদের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে কংগ্রেস, জনস্বার্থে ইস্যু উত্থাপন করার পরিবর্তে, মনে করছে ক্ষমতায় তাঁদের অধিকার। প্রধানমন্ত্রী ফলপ্রসূ আলোচনা চাইছেন, কিন্তু কংগ্রেস দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখাচ্ছে।” প্রহ্লাদ জোশি আরও বলেছেন, “প্রধানমন্ত্রী বলেছেন মহামারী রাজনৈতিক নয়, আমাদের জন্য মানবিক সমস্যা। বিগত ১০০ বছরের মধ্যে এই প্রথম, যখন বিশাল জনগোষ্ঠী রেশন পেয়েছিল এবং কোনও ব্যক্তি ক্ষুধার্ত ঘুমোয়নি। আমরা সফলভাবে তা করতে পেরেছি। এটি আমাদের দায়িত্ব, কারও প্রতি দয়া করা নয়।”

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top