News Flash

  • Home
  • প্রধান খবর
  • Accused arrested : অবশেষে গ্রেপ্তার হল নাবালিকা ছাত্রী ধর্ষণের মামলার আসামী
Image

Accused arrested : অবশেষে গ্রেপ্তার হল নাবালিকা ছাত্রী ধর্ষণের মামলার আসামী

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৯ জুলাই৷৷ অবশেষে পুলিশের জালে ১৬ বছর বয়সী নাবালিকা ধর্ষণ ও ৭ মাসের অন্তঃসত্ত্বা কান্ডে অভিযুক্ত বিজেপি দলের বহিষৃকত নেতা তথা বহিসৃকত বুথ প্রেসিডেন্ট শ্যামল সরকার কে সোমবার রাতে তেলিয়ামুড়া থানার পুলিশ নিজ বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয়৷
জানা যায়, গত ১৬ই জুলাই তেলিয়ামুড়া থানায় ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মহারানীপুর কপালীটিলা এলাকার ১৬ বছর বয়সি এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল বিজেপি দলেরই ২৪ নং বুথের বুথ প্রেসিডেন্টের বিরুদ্ধে৷ মেয়েটির পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল একমাস যাবত নির্জনতা সুযোগ নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে সাত মাসের অন্তঃসত্ত্বা কলেজে শ্যামল সরকার৷


এ বিষয়ে তেলিয়ামুড়া থানায় একটি মামলা রজু করা হয়েছিল নাবালিকার পরিবারের পক্ষ থেকে৷মামলা হাতে পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ তৎপর হয়ে বিজেপি দলের বহিসৃকত নেতা কে পাকড়াও করতে ময়দানে নামে অভিযুক্ত শ্যামল সরকার কে পাকড়াও করতে৷ যদিও মামলা দায়ের হওয়ার পর সিমা সরকার গা ঢাকা দিয়েছিল৷ সোমবারই তেলিয়ামুড়া থানার পুলিশের কাছে গোপনে খবর আসে নাবালিকা ধর্ষণ ও অন্তঃসত্ত্বা কান্ডের মূল অভিযুক্ত তথা বিজেপি দলের থেকে বহিসৃকত নেতা শ্যামল সরকার নিজ বাড়িতে রয়েছে৷ সেই খবর মোতাবেক তেলিয়ামুড়া থানার পুলিশ সাদা পোশাকে অভিযুক্ত তথা ধর্ষক শ্যামল সরকারের বাড়ি গিয়ে তাকে গ্রেপ্তার করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে৷


এ প্রসঙ্গে তেলিয়ামুড়া থানার ও.সি নাড়ুগোপাল দেব জানান,,,, গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ সাদা পোশাকে ধর্ষক শ্যামল সরকারের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে৷ সোমবার রাতেই তাকে মেডিকেল টেস্ট করানো হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল৷ এদিকে সংবাদ আরো জানা যায় শ্যামল সরকার কে বাঁচানোর জন্য এক সময় দলীয় কিছু কর্মকর্তা সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে বিষয়টি রফাদফা করার জন্মের সালিশি সভা খুব ঘটা করে আয়োজন করেছিল৷ দুঃখের বিষয় সে সালিশি সভায় অভিযুক্ত শ্যামল সরকারের পক্ষে কেউই কথা বলেনি৷ এমনও অভিযোগ উঠেছে ঘটনাটি রফাদফা করার জন্য ৪০০০০ টাকা লেনদেনের কোথাও হয়েছিল৷ কিন্তু এই সালিশি সভায় ওই মেয়েটির পরিবার তথা নাবালিকা মেয়েদের পরিবার না মানায় সভ্য সমাজের অসভ্য নিদর্শন এর দৃশ্য উঠে এলো৷

Releated Posts

‘প্রধানমন্ত্রী মোদিকে ভরসা রাখুন, সরকারকে বিশ্বাস করুন’, ২১ জুনের নিট-ইউজি ২০২৬ পরীক্ষা হবে সম্পূর্ণ ত্রুটিমুক্ত: ধর্মেন্দ্র প্রধান

নয়াদিল্লি, ২২ মে (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পরীক্ষা বাতিলের কারণে ২২ লক্ষ পড়ুয়ার মানসিক যন্ত্রণার কথা স্বীকার করে কেন্দ্রীয়…

ByBySandeep Biswas May 22, 2026

দিল্লিতে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, বাংলার উন্নয়নে কেন্দ্রের পূর্ণ সহায়তার আশ্বাস

নয়াদিল্লি/কলকাতা, ২২ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুক্রবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন। মুখ্যমন্ত্রী…

ByBySandeep Biswas May 22, 2026

পশ্চিম এশিয়া সংকটের মধ্যেও এপ্রিলে ভারতের অর্থনীতি স্থিতিশীল ছিল: আরবিআই বুলেটিন

নয়াদিল্লি, ২২ মে (আইএএনএস): পশ্চিম এশিয়ার অনিশ্চয়তা এবং আন্তর্জাতিক পরিস্থিতির চাপ সত্ত্বেও চলতি বছরের এপ্রিল মাসে ভারতের অর্থনৈতিক…

ByByNews Desk May 22, 2026

চাইবাসায় আফিম পাচারচক্র ভেঙে দিল পুলিশ, ২০ কেজি পোস্ত খোল-সহ গ্রেফতার ৩

চাইবাসা, ২২ মে (আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার চাইবাসায় বড়সড় মাদকবিরোধী অভিযানে আফিম পাচারের একটি চক্রের পর্দাফাঁস করল…

ByByNews Desk May 22, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top