News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Board examine : দশম ও দ্বাদশের কন্টিনিউ, কম্পার্টমেন্টাল, এক্সটার্নাল ছাত্রছাত্রীদের পরীক্ষা হবে না
Image

Board examine : দশম ও দ্বাদশের কন্টিনিউ, কম্পার্টমেন্টাল, এক্সটার্নাল ছাত্রছাত্রীদের পরীক্ষা হবে না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷ দশম ও দ্বাদশ শ্রেণীর নিয়মিত পরীক্ষার্থীর পাশাপাশি কন্টিনিউ, কম্পার্টমেন্টাল এবং এক্সটার্নাল কেটাগরির পরীক্ষার্থীদেরও পর্ষদের পরীক্ষায় বসতে হবে না৷ তাদের ফলাফলও এক্সপার্ট কমিটির সিদ্ধান্ত মোতাবেকই ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷


আজ সাংবাদিকদের সাথে আলাপকালে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, শিক্ষা বিভাগের বিশেষজ্ঞ প্যানেল লক্ষ্য করেছে যে রাজ্য জুড়ে কোভিড হামারীর পরিস্থিতি হ্রাস পাচ্ছে না৷ উচ্চ সংখ্যক পজেটিভ রোগীর পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ কমিটির সদস্যরা সুপারিশ করেছেন যে দশম ও দ্বাদশ শ্রেণির নিয়মিত শিক্ষার্থীদের ফলাফল ঘোষণার পরে কন্টিনিউ, কম্পার্টমেন্টাল এবং এক্সটার্নাল কেটাগরির পরীক্ষার্থীদের ফলাফল ঘোষণা করা হবে৷


এর আগে, শিক্ষা বিভাগের বিশেষজ্ঞ প্যানেল সিদ্ধান্ত নিয়েছিল যে কন্টিনিউ, কম্পার্টমেন্টাল এবং এক্সটার্নাল কেটাগরির পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে৷ তবে, রাজ্য জুড়ে এখনও কোভিড মহামারীর পরিস্থিতি খারাপ অবস্থায় রয়েছে বলে প্যানেল ত্রিপুরা মাধ্যমিক শিক্ষা পর্ষদকে এই সুপারিশ করেছে৷


শিক্ষামন্ত্রী বলেছেন, যে টিবিএসই কর্তৃপক্ষ প্রধান শিক্ষকদের এবং ইনচার্জকে আগামী ২৩ শে জুলাইয়ের মধ্যে কন্টিনিউ, কম্পার্টমেন্টাল এবং এক্সটার্নাল কেটাগরির পরীক্ষার্থীদের প্রি-বোর্ডের নম্বর জমা দিতে৷ ফরম্যাটটি বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে৷ এই প্রার্থীদের দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় ফলাফল চূড়ান্ত করতে সেরা তিনটি বিষয়ের গড় নম্বর নেওয়া হবে৷ তবে এই পরীক্ষার্থীদের ফলাফল আগস্টে ঘোষণা করা হবে৷
প্রসঙ্গত, এবারে পর্ষদের মাধ্যমিকের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৬ হাজার ৬১৩ জন৷ এর মধ্যে ৩৯ হাজার ৯৯৪ জন রেগুলার এবং ৬ হাজার ৬১৯ জন হচ্ছে কন্টিনিউ, কম্পার্টমেন্টাল এবং এক্সটার্নাল কেটাগরির৷ অন্যদিকে দ্বাদশের মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৭ হাজার ২০৫ জন৷ এর মধ্যে রেগুলার ২৪ হাজার ২৮৪ জন এবং কন্টিনিউ, কম্পার্টমেন্টাল এবং এক্সটার্নাল কেটাগরির মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৮৬৬ জন৷

Releated Posts

নিট-ইউজি প্রশ্নফাঁস কাণ্ড ভারতের শিক্ষাব্যবস্থার ইতিহাসে কালো অধ্যায় : যুব কংগ্রেস

আগরতলা, ১৩ মে : নিট-ইউজি প্রশ্নফাঁস কাণ্ড ভারতের শিক্ষাব্যবস্থার ইতিহাসে কালো অধ্যায়। নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায়…

ByByTaniya Chakraborty May 13, 2026

ত্রিপুরায় এলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক

আগরতলা, ১৩ মে: রাজ্যে এলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। মঙ্গলবার মহারাজা বীর…

ByByReshmi Debnath May 13, 2026

ভুটান সফরে উষ্ণ অভ্যর্থনা পেলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৩ মে: ভারতীয় সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে ভুটান সফরে গিয়ে উষ্ণ অভ্যর্থনা পেলেন পশ্চিম ত্রিপুরার সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath May 13, 2026

বাবার সঙ্গে বিবাদের পর কিশোরের অস্বাভাবিক মৃত্যু, শোকের ছায়া ঠাকুরছড়া মগপাড়ায়

জোলাইবাড়ি, ১২ মে: বাবার সঙ্গে পারিবারিক বিবাদের জেরে ১৬ বছরের এক কিশোরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জোলাইবাড়ি…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top