News Flash

  • Home
  • Uncategorized
  • Weekend Curfew in Tripura : করোনা প্রকোপ বাড়িয়ে চলেছে, লাগাম টানতে সময়সীমা বাড়িয়ে ফের সারা রাজ্যে সাপ্তাহান্তে কারফিউ
Image

Weekend Curfew in Tripura : করোনা প্রকোপ বাড়িয়ে চলেছে, লাগাম টানতে সময়সীমা বাড়িয়ে ফের সারা রাজ্যে সাপ্তাহান্তে কারফিউ

ওয়েব ডেস্ক, আগরতলা, ১৬ জুলাই ।। করোনার ডেল্টা ভেরিয়েন্টের ভয়াবহতা কাটিয়ে উঠতে পারেনি ত্রিপুরা। তাই, আবারও সাপ্তাহান্তে সারা রাজ্যে সম্পুর্ন কারফিউর পথেই হাটল ত্রিপুরা সরকার। শনি ও রবিবার সারা রাজ্যে সম্পুর্ন কারফিউ জারি হয়েছে। তবে, সময় অনেকটা এগিয়ে এবার শনিবার ভোর ৫টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। এরপর থেকে যথারীতি দিবারাত্রি কারফিউ ১৯ জুলাই দুপুর ২টা থেকে ২৪ জুলাই ভোর ৫টা পর্যন্ত বলবৎ থাকবে। যাতায়াতের ক্ষেত্রেও বিধিনিষেধ একইভাবে আরোপ করা হয়েছে। তবে, সাপ্তাহান্তে কারফিউতে এবার কিছু ছাড় দেওয়া হয়েছে।


প্রসঙ্গত, গত শুক্রবারে স্বাস্থ্য দফতর জানিয়েছিল, করোনার ১৫১টি নমুনায় ডেল্টা প্লাস ভেরিয়েন্ট পাওয়া গিয়েছে ১৩৮টি। সবচেয়ে উদ্বেগের বিষয় হল, সারা ত্রিপুরায় সমস্ত জেলায় ডেল্টা প্লাস ভেরিয়েন্ট পাওয়া গিয়েছে। তার মধ্যে পশ্চিম জেলায় সবচেয়ে বেশি ১১৫টি নমুনা ডেল্টা প্লাস ভেরিয়েন্টের বলে আজ জি বি হাসপাতালের প্রধান মাইক্রো বায়োলজিস্ট ডা: তপন মজুমদার জানিয়েছেন। তাই, ত্রিপুরা সরকার সপ্তাহান্তে সম্পুর্ন কারফিউর সিদ্ধান্ত নিয়েছে বলে ঘোষণা দিয়েছিলেন রাজস্ব দফতরের সচিব তনুশ্রী দেববর্মা। তিনি জানিয়েছিলেন, ১০ জুলাই শনিবার দুপুর ১২টা থেকে ১২ জুলাই সোমবার সকাল ৬টা পর্যন্ত সারা রাজ্যে সম্পুর্ন কারফিউ বলবৎ থাকবে। এরপর যথারীতি দিবা-রাত্রি করোনা কারফিউ বলবৎ হবে। সাথে তিনি যোগ করেছিলেন, আগামী সপ্তাহে পুণরায় পরিস্থিতি পর্যালোচনা করে এ-বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


ওইদিন ডা: তপন মজুমদার বলেছিলেন, কেন্দ্রীয় নির্দেশিকা মেনে পশ্চিমবঙ্গের কল্যানী ল্যাবে করোনার ১৫১টি নমুনা পাঠানো হয়েছিল। আজ তার রিপোর্ট এসেছে। তাতে দেখা যাচ্ছে, ডেল্টা প্লাস ভেরিয়েন্ট ১৩৮টি, ডেল্টা ভেরিয়েন্ট ১০টি এবং আলফা ভেরিয়েন্ট রয়েছে ৩টি। উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, ডেল্টা প্লাস ভেরিয়েন্ট পশ্চিম জেলায় ১১৫টি, সিপাহীজলা জেলায় ৮টি, দক্ষিণ জেলায় ২টি, খোয়াই জেলায়১টি, ধলাই জেলায় ১টি, ঊনকোটি জেলায় ৪টি, উত্তর ত্রিপুরা জেলায় ২টি এবং গোমতি জেলায় ৫টি পাওয়া গিয়েছে। তাঁর কথায়, আজকের পরিপ্রেক্ষিতে পুণরায় পরিস্থিতি পর্যালোচনা প্রয়োজন রয়েছে। সে মোতাবেক স্বাস্থ্য দফতর ত্রিপুরা সরকারকে প্রস্তাব দিয়েছে। পরে অবশ্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ত্রিপুরায় ডেল্টা প্লাসের কোন নমুনা পাওয়া যায়নি। তবে, ডেল্টা ভেরিয়েন্টের নমুনা রয়েছে ত্রিপুরায়।


আজ রাজস্ব দফতরের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে, এখন নতুন করে পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। তাতে সিদ্ধান্ত হয়েছে, ১৭ জুলাই ভোর ৫টা থেকে ১৯ জুলাই সকাল ৬টা পর্যন্ত সারা ত্রিপুরায় সম্পুর্ন কারফিউ বলবৎ হবে। ওই সময় জরুরি পরিসেবা ব্যতীত সমস্ত কিছু বন্ধ থাকবে। যাতায়াতের ক্ষেত্রেও কেবলমাত্র জরুরি পরিসেবার সাথে যুক্তদের অনুমতি দেওয়া হবে। এছাড়া, ১৯ জুলাই দুপুর ২ টা থেকে আগরতলা পুর নিগম এলাকা, রানিরবাজার পুর পরিষদ, জিরানিয়া পুর পরিষদ, কৈলাসহর পুর পরিষদ, ধর্মনগর পুর পরিষদ, খোয়াই পুর পরিষদ, বিলোনিয়া পুর পরিষদ, কুমারঘাট পুর পরিষদ, তেলিয়ামুড়া পুর পরিষদ, অমরপুর নগর পঞ্চায়েত, পানিসাগর নগর পঞ্চায়েত এবং কমলপুর নগর পঞ্চায়েত এলাকায় ২৪ জুলাই ভোর ৫টা পর্যন্ত দিবা-রাত্রি কারফিউ বলবৎ হবে। গত শুক্রবারই রাজস্ব সচিব জানিয়েছিলেন পরিস্থিতি বিবেচনা পুণরায় সাপ্তাহান্তে সারা রাজ্যে কারফিউ নিয়ে বিবেচনা করা হবে। তাতে, স্পষ্ট করোনার ডেল্টা ভেরিয়েন্টের তান্ডব থামেনি। করোনাও প্রকোপ বাড়িয়ে চলেছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top