News Flash

  • Home
  • Uncategorized
  • Bicycle rally of Youth Congress : জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতবাদে যুব কংগ্রেসের সাইকেল রেলি
Image

Bicycle rally of Youth Congress : জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতবাদে যুব কংগ্রেসের সাইকেল রেলি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ সারাদেশে করোনা পরিস্থিতির মধ্যেও পেট্রোপণ্যের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে চলেছে৷ পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় মানুষের নাভিশ্বাস উঠে গেছে৷ সারা দেশের সাথে রাজ্যও বিরোধীরা আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখে কাজের কাজ কিছুই হচ্ছে না৷ প্রতিদিন বেড়েই চলেছে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্য৷ পাল্লা দিয়ে বাড়ছে দ্রব্যমূল্য৷


সরকার এ বিষয়ে সম্পূর্ণভাবে নিরব৷ বিরোধীরা আন্দোলন বিক্ষোভ কর্মসূচি চালিয়ে সরকারের কাছে দাবি জানাচ্ছে যে পেট্রোপণ্যের মূল্যের উপর থেকে কর হ্রাস করা৷ কারন মানুষ কাজ খাদ্যের অভাবে ভুগছে৷ আর এই মুহূর্তে সরকার পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি করে সারাদেশে বাহাবা দেখাচ্ছে৷ এমন কি রাজ্যের ডবল ইঞ্জিনের সরকারও৷ সরকারের বিরোধিতা করে বৃহস্পতিবার শহরে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেস৷ এদিন কংগ্রেস ভবন থেকে যুব কংগ্রেসের কর্মীরা বাইসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়৷

যুব কংগ্রেস সভাপতি পূজন বিশ্বাস জানান পেট্রোল- ডিজেল, রান্নার গ্যাসের দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাচ্ছে৷ এই অবস্থায় জাতীয় যুব কংগ্রেস সভাপতির শ্রীনিবাস নির্দেশ ক্রমে রাজ্যের প্রতিটি জেলাতে প্রতীবাদ স্বরূপ বাই সাইকেল রেলির আয়োজন করা হচ্ছে৷ কিন্তু এই কর্মসূচীতে বাধা দিচ্ছে পুলিশ৷ গ্রেপ্তার করেছে কর্মীদের৷ তারা চায়না সাধারণ মানুষের কণ্ঠ কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে পৌছাক৷ কিন্তু যুব পুলিশকর্মীরা মানুষের স্বার্থে আন্দোলন আগামী দিন পরে যাবে৷ সে আন্দোলন রুখার ক্ষমতা কারো নেই৷ আগামী দিনেও এই প্রতীবাদ কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানান তিনি৷ এদিকে পুলিশ তাদের গ্রেপ্তার করে এডি নগর পুলিশ মাঠে নিয়ে যায় এদিন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top