News Flash

  • Home
  • Uncategorized
  • 3057 jobs as teachers : চল্লিশ মাসে রাজ্যে ৩০৫৭ জনকে শিক্ষক পদে চাকরি দেয়া হয়েছে : শিক্ষামন্ত্রী
Image

3057 jobs as teachers : চল্লিশ মাসে রাজ্যে ৩০৫৭ জনকে শিক্ষক পদে চাকরি দেয়া হয়েছে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ ত্রিপুরায় বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার গঠনের পরে, রাজ্যজুড়ে গত ৪০ মাসে টেট, এসটিজিটি এবং এসটিপিজিটি যোগ্য প্রার্থীদের মধ্যে শিক্ষক পদে মোট ৩,০৫৭ জনকে চাকরি দেওয়া হয়েছে৷


আজ সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেছেন, ‘‘আজ শিক্ষা দপ্তর ৫৭২ জন শিক্ষককে পোস্টিং দিয়েছে৷ এর মধ্যে ১৪৫ জন রয়েছে যার মধ্যে ৩০ জন ইউজিটি এবং ১১৫ জন জিটি যারা এককালীন ছাড়ের সুবিধা নিয়েছিলেন এবং ডিইআইইডি কোর্স করেছেন নিজের উদ্যোগে৷ এই ১৪৫ জন শিক্ষক ছাড়াও ৪৫ জন রয়েছেন যাঁরা নিজেরাই বি.এড এবং ডি.এল.এড কোর্স করে চলেছেন৷ এর মধ্যে ৩২জন জিটি এবং ১৩ জন ইউজিকে জেলা শিক্ষা অফিসগুলিতে (ডিইও) অবিলম্বে পোস্টিাং দেয়া হয়েছে এবং তাদের ছুটি দেওয়া হয়েছে, যাতে তারা তাদের কোর্সটি সম্পূর্ণ করতে পারেন এবং পুরোপুরিভাবে চাকরিতে যোগদান করতে পারেন৷


শুধু এটিই নয়, মন্ত্রী বলেছিলেন, দপ্তর রাজ্য জুড়ে ডিআইইটি এবং সিটিই প্রতিষ্ঠানের নিকটে ডিএইল.এড ডিগ্রিধারী ২৬২ সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পোস্টিং দিচ্ছে যাতে সদ্য পোস্টিং হওয়া শিক্ষকদের পক্ষে পড়া শেষ করা সহজ হয়ে যায় কোন বাধা ছাড়াই৷


তাছাড়া, ৯৮ জন শিক্ষক টেট যোগ্যতা অর্জন করেছেন, কিন্তু দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় তাদের ৫০ শতাংশ নম্বর নেই৷ এই শিক্ষকদের এনআইওএস এবং ডি.এল.এড ডিগ্রির মাধ্যমে ৫০ শতাংশ নম্বর অর্জন করতে হবে৷ ২২ জন শিক্ষকের বয়স বেশি হয়ে যাওয়ার পরে পোস্টিং পেয়েছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top