News Flash

  • Home
  • খেলা
  • Convention held : ডি ওয়াই এফ আই কমলপুর বিভাগীয় কমিটির কনভেনশন অনুষ্ঠিত
Image

Convention held : ডি ওয়াই এফ আই কমলপুর বিভাগীয় কমিটির কনভেনশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই ।। বুধবার কমলপুর মহকুমার প্রত্যন্ত জামথুম এসবি স্কুল সংলগ্ন কনফারেন্স হলে ডি ওয়াই এফ আই কমলপুর বিভাগীয় কমিটির কনভেনশন অনুষ্ঠিত হয়।


ধলাই জেলার কমলপুরের জামথুম এসবি স্কুল সংলগ্ন কনফারেন্স হলে ডি ওয়াই এফ আই কমলপুর বিভাগীয় কমিটির কনভেনশনে এদিন ডি ওয়াই এফ আইয়ের কনভেনশনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুন দেব। তাছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএম কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাস, ডিওয়াই এফ আই কমলপুর বিভাগীয় সম্পাদক সুবীর দেব সহ অন্যান্য যুব নেতৃত্ব। এদিন কনভেনশনে মহকুমার বিভিন্ন অঞ্চল থেকে যুবক- যুবতীরা উপস্থিত ছিলেন।

কনভেনশনে যুব সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান উপস্থিত নেতৃত্ব। ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুন দেব এক সাক্ষাতকারে বলেন, সাংগঠনিক শক্তি বৃদ্ধির মধ্য দিয়েই রাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারের আন্দোলনকে আরও জোরদার করা হবে।বাম যুব সংগঠনের বিভাগীয় সম্মেলনকে কেন্দ্র করে বাম সমর্থিত যুবক-যুবতীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা পরিলক্ষিত হয।

Releated Posts

এশিয়ান গেমস ট্রায়ালে অংশ নেওয়ার অনুমতি পেলেন ভিনেশ ফোগাট, স্বস্তি দিল দিল্লি হাইকোর্ট

নয়াদিল্লি, ২৩ মে (আইএএনএস): ভারতীয় মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাটকে এশিয়ান গেমস ২০২৬-এর নির্বাচনী ট্রায়ালে অংশ নেওয়ার অনুমতি দিল…

ByBySandeep Biswas May 23, 2026

এশিয়ান গেমস ট্রায়ালসে তাৎক্ষণিক স্বস্তি পেলেন না ভিনেশ ফোগাট, অন্তর্বর্তী নির্দেশে অনীহা দিল্লি হাইকোর্টের

নয়াদিল্লি, ১৮ মে (আইএএনএস) : আসন্ন এশিয়ান গেমসের নির্বাচনী ট্রায়ালসে অংশগ্রহণের অনুমতি চেয়ে আবেদন করলেও তাৎক্ষণিক কোনও স্বস্তি…

ByBySandeep Biswas May 18, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top