News Flash

  • Home
  • Uncategorized
  • Schoolboy injured : বাসের ধাক্কায় গুরুতর জখম এক স্কুল পড়ুয়া
Image

Schoolboy injured : বাসের ধাক্কায় গুরুতর জখম এক স্কুল পড়ুয়া

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১২ জুলাই৷৷ বাসের ধাক্কায় গুরুতর জখম এক সুকল পড়ুয়া৷ আহতের নাম রিতম দেবনাথ (৯)৷ ঘটনা বিশালগড় জাঙ্গালিয়া সুকলসংলগ্ণ জাতীয় সড়কে৷ঘটনার বিবরণে জানা যায় সোমবার বিকেলে সুকলপড়ুয়া ছাত্রটি রথ দেখে বাড়ি ফেরার পথে জাঙ্গালিয়া সুকল সংলগ্ণ এলাকায় আসতে পেছন দিক থেকে আসা দ্রুতগামী বাস যার নম্বর টিআর ০১ সি ১২৯৮ পেছন দিক থেকে রিতম কে ধাক্কা দেয়৷ এতে ঘটনাস্থলে ছিটকে পড়ে রিতম৷

পরবর্তী সময়ে প্রত্যক্ষদর্শীরা রিতম কে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় স্থানীয় একটি গাড়ি করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসার পর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা সেরে উন্নত চিকিৎসার জন্য রাজধানী টিএমসিতে রেফার করে দেয়৷জাতীয় সড়কের বিশালগড় থানাধীন বিভিন্ন এলাকায় যান সন্ত্রাস নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে৷ এ অবস্থায় অবশ্য বিশালগড় ট্রাফিক ইউনিটের কর্তব্যে খামখেয়ালিপনার অভিযোগ উঠে আসছে৷ বিশালগড় এর দুর্ঘটনা প্রবণ এলাকা গুলি চিহ্ণিত করে অতিসত্বর যদি ট্রাফিক কর্মীদের ডিউটির ব্যবস্থা না করা হয় তাহলে কোনভাবেই যান দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না বলে অভিমত বিশেষজ্ঞ মহলের৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top