News Flash

  • Home
  • Uncategorized
  • Rathyatra Observed at Tripura : করোনার প্রকোপ রাজ্যের সর্বত্রই নিয়ম রক্ষায় রথযাত্রা
Image

Rathyatra Observed at Tripura : করোনার প্রকোপ রাজ্যের সর্বত্রই নিয়ম রক্ষায় রথযাত্রা

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া/ শান্তিরবাজার/ গন্ডাছড়া/উদয়পুর, ১২ জুলাই৷৷ করোনা মহামারির ফলে নিয়ম রক্ষনার্থে মন্দির চত্বরে রথ পরিক্রমা করলো বাইখোড়া ইস্কন মন্দিরের প্রভুজীরা৷ বাইখোড়া ইস্কন মন্দিরে সব বছরই বড় আকারে রথযাত্রা অনুষ্ঠান করাহয়৷ রথযাত্রা থেকে শুরু করে উল্টোরথ পর্যন্ত চলে নানান ধর্মীয় অনুষ্ঠান৷ বিগত বছর ও এই বছর করোনার মহামারির ফলে মিয়ম রক্ষনার্থে ইস্কন মন্দিরের প্রভুজিদের উপস্থিতিতে কোনোপ্রকার ছোট আকারে রথ যাত্রা অনুষ্ঠান অনুষ্ঠীত করাহয়৷ আজকের দিনে ইস্কন মন্দিরের ভিতরে মন্দিরের প্রভুজিদের উপস্থিতিতে ও আশেপাশের কিছু সংখ্যক ভক্তদের নিয়ে অনুষ্ঠীত হয় রথযাত্রা অনুষ্ঠান৷ আজকের এই রথযাত্রা অনুষ্ঠান সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান মন্দিরের প্রভুজী করুনেশ্বর মাধব দাস৷ তিনি জানান ভগবান জগন্নাথ, বলরাম ও শুভদ্রার আর্শিবাদে সারাবিশ্ব করোনা মুক্তহলে আগামীবছর বড় আকারে সকলকে নিয়ে রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠীত করাহবে৷


করোনা মহামহামারির ফলে বিগত বছর ন্যায় এই বছরও বেতিক্রমী ভাবে রথযাত্রা সংগঠিত করাহলো শান্তির বাজারে৷ দীর্ঘ অনেকবছর যাবৎ শান্তির বাজার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে রথযাত্রা অনুষ্ঠীত করাহয়৷ শান্তির বাজার রামঠাকুর আশ্রম থেকে শুরু করে শান্তির বাজার থানা সংলগ্ণ চৌদ্দদেবতা মন্দির পর্যন্ত এই রথযাত্রার রথ টানাহয়৷ দীর্ঘ প্রায় ২ কিলোমিটার রাস্তা ভগবান জগন্নাথ, বলরাম ও শুভদ্রাকে রথেকরে রামঠাকুর আশ্রম থেকে টেনে নিয়ে যাওয়া হয়৷ করোনা মহামারির ফলে বিগত বছর অটো করে ভগবান জগন্নাথ, বলরাম ও শুভদ্রাকে নিয়েযাওয়াহয়েছে৷ এই বছরও বেতিক্রমী ভাবে দুপুর বেলায় টমটমে করে রথযাত্রা অনুষ্ঠীত করলো রামঠাকুর আশ্রম কতৃপক্ষ৷ করোনা মহামারির ফলে নিয়ম রক্ষনার্থে আজকের রথযাত্রা অনুষ্ঠীত করাহয়৷


সোমবার গন্ডাছড়া মহকুমাতেও যথাযোগ্য মর্যাদার সাথে রথ যাত্রা উৎসব অনুষ্ঠিত হয়৷ এদিন গন্ডাছড়া জগন্নাথ বাড়ি থেকে রথ যাত্রা শুরু হয়ে গন্ডাছড়া বাজার এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে৷ জগন্নাথ বাড়ি আশ্রমের এক কর্মকর্তা জানান আশ্রমের উদ্যোগে ১৯৬২ সাল থেকে প্রতি বছর রথ যাত্রা হয়ে আসছে৷ তবে এই বছর করোনা মহামারি জনিত পরিস্থিতির কারনে সরকারী নির্দেশ মেনে সমাজিক দূরত্ব বজায় রেখে রথ যাত্রা উৎসব উদযাপন করা হয়৷


রথের দড়িতে টান দেওয়ার জন্য প্রতি বৎসর রথের জন্য অপেক্ষা করে থাকে আট থেকে আশি বৎসরের ভক্তরা৷এই বৎসরও গত বছরের মতো করুনা মহামারীর জন্য শহর পরিক্রমা করে শিব বাড়িতে অবস্থান করে নি৷ পরিক্রমা করেনি উদয়পুরের ঐতিহ্যবাহী জগন্নাথ বাড়ির মন্দিরের রথযাত্রা৷ ফলে অনেকটা হতাশার মতোই অনেকেই দিন গুজরান করতে হয়েছে৷ যদিও উদয়পুর জগন্নাথ দিঘির দক্ষিণ- পশ্চিম দিকে অবস্থিত জগন্নাথ বাড়ির রথ এই বৎসর জগন্নাথ দিঘির পূর্ব পাড় ধরে জামতলা হয়ে থানা কর্নার দিয়ে সেন্ট্রাল রোডের শেষপ্রান্তে অবস্থিত শিব মন্দিরে অবস্থান করতো৷এই বৎসরে বাঁধ সেধেছে করোনা অধিকারী৷ এই বৎসরের জগন্নাথ বাড়ির ঐতিহ্য বাহি রথ নিকটবর্তী রবীন্দ্র সংঘের নব নির্মিত ক্লাব ঘরে রাখা হয়েছে৷ তাই উদয়পুর শহরের সেন্ট্রাল রোডের খুদে পাঁচজন শিশু মিলে ছোট আকারে জগন্নাথ বলরাম সুভদ্রা কে নিয়ে রথযাত্রা বের করে বলে জানান খুদে শিশু সুলক্ষ্মী সাহা৷

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top