News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসম, ত্রিপুরা সহ আট রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে কাল কোভিড পরিস্থিতির পর্যালোচনা করবেন প্রধানমন্ত্রী
Image

অসম, ত্রিপুরা সহ আট রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে কাল কোভিড পরিস্থিতির পর্যালোচনা করবেন প্রধানমন্ত্রী

আগরতলা, ১২ জুলাই (হি. স.) : করোনার বর্তমান পরিস্থিতি সম্পর্কে উত্তর-পূর্বাঞ্চলের আট রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে ভার্চুয়ালি পর্যালোচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল ১১টায় পর্যালোচনা বৈঠকের নির্ঘিন্ট স্থির হয়েছে।


স্বাস্থ্য দফতরের আধিকারিক জানিয়েছেন, উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে করোনা সংক্রমণের হার উদ্বেগজনক। তাই, মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে ভার্চুয়ালি বৈঠক করবেন। ওই বৈঠকে ত্রিপুরা সহ অসম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুনাচল প্রদেশ এবং সিকিমের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন। মূলত, দেশের বিভিন্ন প্রান্তে সংক্রমণের হার ক্রমশ নিম্নমুখী। অথচ এই অঞ্চলে সংক্রমণের হার উদ্বেগের কারণ হয়ে দেখা দিয়েছে। এই অঞ্চলে সংক্রমণের হার নিম্নমুখী হওয়ার বদলে উর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।


সম্প্রতি, এনএইচএম ত্রিপুরা মিশন অধিকর্তা ডা: সিদ্ধার্থ শিব জৈশওয়াল জানিয়েছেন, প্রধানমন্ত্রী সারা দেশের কোভিড পরিস্থিতির পর্যালোচনা করবেন। ইতিমধ্যে ডোনার মন্ত্রক এই অঞ্চলের পর্যালোচনা করেছেন। তাঁর কথায়, পরিস্থিতির উপর প্রতিনিয়ত নজর রাখা হচ্ছে। মুখ্য সচিব ভার্চুয়ালি সমস্ত জেলা শাসক, জেলা পুলিশ সুপার, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, জেলা সার্ভেইলেন্স অফিসার এবং জেলা টিকাদান আধিকারিকদের সাথে বৈঠক করেছেন।

Releated Posts

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026

শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের

আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…

ByByNews Desk Jun 13, 2026

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top