News Flash

  • Home
  • Uncategorized
  • ফেডেরার, নাদালের ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড ছুঁয়ে টপকালেন জোকোভিচ
Image

ফেডেরার, নাদালের ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড ছুঁয়ে টপকালেন জোকোভিচ

লন্ডন, ১২ জুলাই (হি.স.) : অপেক্ষার অবসান ঘটল। মাত্তেয়ো বেরেত্তিনিকে হারিয়ে ষষ্ঠ উইম্বলডন খেতাব জিতলেন নোভাক জোকোভিচ। এনিয়ে টানা তিন বার খেতাব জয় করলেন। কিন্তু এই পরিসংখ্যান এবার গুরুত্বপূর্ণ নয়। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, তিনি ছুঁয়ে ফেললেন টেনিস ইতিহাসের অন্যতম দুই সেরা খেলোয়াড় রজার ফেডেরার, রাফায়েল নাদালের ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডকেও।

উইম্বলডন না জিতলেও জোকোভিচের কিছু যায় আসত না। ফেডেরার, নাদাল যখন কেরিয়ারের একেবারে শেষের দিকে, তখন জোকোভিচের হাতে এখনও অনেক সময় রয়েছে। ২০টি গ্র্যান্ড স্ল্যাম জেতার পর তিনি কোথায় গিয়ে থামবেন সেটা কেউ জানেন না। এ বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন জিতলেই দুই খেলোয়াড়কে টপকে যাবেন জোকোভিচ। ফলে বাকিদের থেকে এগিয়ে যাওয়া তাঁর কার্যত নিশ্চিত।

প্রায় সাড়ে তিন ঘণ্টার লড়াইয়ে জোকোভিচ ৬-৭, (৪-৭), ৬-৪, ৬-৪, ৬-৩ গেমে হারালেন ইতালির বেরেত্তিনিকে। তবে হেরে গেলেও মন ছুঁয়ে থাকল বেরেত্তিনির খেলা। গোটা ম্যাচ জুড়ে জোকোভিচের সঙ্গে পাল্লা দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু সার্বিয়ার খেলোয়াড়ের অভিজ্ঞতা এবং নৈপুণ্যের কাছে হার মানতে বাধ্য হয়েছেন তিনি।

উইম্বলডন জিতলেই কোর্টের ঘাস ছিঁড়ে মুখে নিয়ে চিবোতে দেখা যায় তাঁকে। এবারও তার ব্যতিক্রম হল না। উইম্বলডন জিতলেই কোর্টের ঘাস ছিঁড়ে মুখে নিয়ে চিবোতে দেখা যায় তাঁকে। এবারও তার ব্যতিক্রম হল না। নিজের ব্যাট দিয়ে দিলেন এক খুদে ভক্তকে। এরপর উইম্বলডনের বিখ্যাত বল রুমে গিয়ে দেখা করলেন প্রিন্স চার্লস এবং কেটের সঙ্গে।

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top