News Flash

  • Home
  • Uncategorized
  • old woman rescued : করিমগঞ্জে উদ্ধার পেচারথলের বৃদ্ধা
Image

old woman rescued : করিমগঞ্জে উদ্ধার পেচারথলের বৃদ্ধা

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১০ জুলাই৷৷ পাশ্ববর্তী রাজ্য অসমের করিমগঞ্জে উদ্ধার ঊনকোটি জেলার পেচারথলের বৃদ্ধা মহিলাকে অবশেষে আজ চুরাইবাড়িতে নিয়ে গিয়ে ত্রিপুরা পুলিশের হাতে সমঝে দিল করিমগঞ্জ জেলার রবীন হুড আর্মির সদস্যরা৷জানা গেছে আজ করিমগঞ্জ শহরের পোয়ামারাতে এক ভবঘুরে মহিলাকে এদিক সেদিক ঘুরতে দেখে করুণা হয় স্থানীয় রবীন হুড আর্মির কর্মীদের৷পরে তারা উক্ত মহিলার কাছে গিয়ে তার পরিচয় জেনে সঙ্গে সঙ্গে ত্রিপুরা পুলিশের সাথে যোগাযোগ করেন৷

তাদের ডাকে সাড়ে দিয়ে তাৎক্ষনিক মহিলাকে সমঝে নিতে সম্মতি জানায় পেচারথল থানার পুলিশ৷এ মর্মে আজ বিকালে লায়ন্স ক্লাব ফ্রন্টলাইনের সভাপতি গৌতম দে র ব্যবস্থাপনায় ভাড়া গাড়িতে করে উক্ত মহিলাকে অসমএত্রিপুরা সীমান্তের অসম চুরাইবাড়ি পুলিশ চেক গেইটে পৌছান রবীন হুডের কর্মীরা৷সেখানে তাকে সমঝে নেন পেচারথল থানার পুলিশ সহ নিখোজ মহিলার পরিবারের লোকেরা৷এ মর্মে পেচারতল থানার ওসি জাহাঙ্গীর হুসেইন জানান যে, গত কিছু দিন ধরে নিজ বাড়ি থেকে নিখোজ ছিলেন লাবনী চাকমা(৬০)নামের এই মহিলাটি৷

উনি বিগত কিছুদিন ধরে মানসিক অবসাদেও ভূগছিলেন৷এ মর্মে পুলিশে নিখোঁজ সংক্রান্ত ডায়েরিও করেছিলেন উনার বড় পুত্র৷অবশেষে এই মহৎ কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য রবীন হুড আর্মির সদস্যদের ধন্যবাদ জানান পেচারথল থানার ওসি সহ মহিলার পরিবারের লোকেরা৷এই মহৎ কাজে সাহায্যের হাত বাড়িয়ে দেন রবীন হুড আর্মি করিমগঞ্জের পক্ষে সুজন দেবরায় সঞ্জীব দাস সুজিত সিনহা প্রমুখ৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top