কমলপুর, ৮ জুলাই : আবদার অনুযায়ী মোবাইল ফোন কিনে না দেওয়ায় গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা এক কিশোরীর। ঘটনা বৃহস্পতিবার কমলপুর থানার ছোট সুরমা গ্রামে। প্রতিবেশী বান্ধবীর মোবাইল ফোন নিয়ে সময় কাটাতো দুই কিশোরী। কোন কারণে মোবাইলে সমস্যা দেখা দেওয়ায় প্রতিবেশী সহ নিজের বাবা-মা’র গালমন্দ খেতে হয়েছে তাকে। এ কারনেই বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯ টা নাগাদ নিজ বাড়িতে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহননের চেষ্টা করে কিশোরীটি। ঘটনাটি ঘটে কমলপর থানার ছোটসুরমা গ্রামে। খবর পেয়ে কমলপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অগ্নিদগ্ধ কিশোরীকে উদ্ধার করে কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে আসে। এই ঘটনায় ছোট সুরমা গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা বিস্তারিত তথ্য জানান অগ্নিদগ্ধ কিশোরীর বাবা শ্যামল দাস। অগ্নিদগ্ধ কিশোরীকে কমলপুর বিমল সিনহা হাসপাতালে আশা হলে চিকিৎসকরা জানান তার অবস্থা সঙ্কটজনক। সেখান থেকে অগ্নিদগ্ধ ওই কিশোরীকে আশংকা জনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ধলাই জেলার কুলাই হাসপাতালে রেফার করা হয়েছে।

মোবাইলের আবদার মিটেনি, গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা কিশোরীর
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















