News Flash

  • Home
  • Uncategorized
  • EURO Cup : ডেনমার্ককে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড, চূড়ান্ত ম্যাচে প্রতিপক্ষ ইতালি
Image

EURO Cup : ডেনমার্ককে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড, চূড়ান্ত ম্যাচে প্রতিপক্ষ ইতালি

লন্ডন, ৮ জুলাই (হি.স.): ইউরো কাপের ফাইনালে উঠে গেল ইংল্যান্ড। সেমিফাইনালে ২-১ ব্যবধানে ডেনমার্ককে হারিয়ে ইউরোর ফাইনালে উঠে গেল ইংল্যান্ড। আগামী রবিবার ফাইনালে ইতালির মুখোমুখি হবে ইংল্যান্ড। ম্যাচে ডেনমার্কের হয়ে একমাত্র গোলটি করেন ড্যামসগার্ড। ইংল্যান্ডের হয়ে একটি গোল হ্যারি কেনের। অপর গোলটি জায়েরের আত্মঘাতী।

৩০ মিনিটে মাইকেল ড্যামসগার্ডের ফ্রিকিক থেকে করা গোলে এগিয়ে যায় ডেনমার্ক। প্রথম গোল খাওয়ার ৯ মিনিটের মধ্যে গোল শোধ করে দেয় ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার সুযোগ পেয়ে যায় ইংল্যান্ড। কিন্তু শ-র ভলি বাঁচিয়ে দেন স্কিমিচেল। দ্বিতীয়ার্ধে কোনও গোল হয়নি। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ ১-১ গোলের সমতায় দাঁড়িয়েছিল। ফলে ফলাফল নির্ধারণের জন্য খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে ১০৪ মিনিটে ইংল্যান্ডকে এগিয়ে দেন কেন। পেনাল্টি থেকে গোল করেন তিনি। বক্সের মধ্যে স্টারলিংকে ফেলে দেন ড্যানিয়েল ওয়াস। রেফারি ভারের সাহায্যে পেনাল্টির সিদ্ধান্ত নেন। কেনের শট স্কিমিচেল বাঁচালেও ফিরতি বলে গোল করতে অসুবিধে হয়নি ইংল্যান্ড অধিনায়কের।

সেমিফাইনালে ডেনমার্ককে হারিয়ে এই প্রথমবার ইউরো কাপের ফাইনালে ওঠে ইংল্যান্ড। এর আগে ১৯৬৮ ও ১৯৯৬ সালে ইউরো কাপের সেমিফাইনালে উঠেছিল ইংল্যান্ড। যদিও শেষ চারের হার্ডলেই আটকে যেতে হয় তাদের। ১৯৬৬ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথমবার ইংল্যান্ড বড় কোনও টুর্নামেন্টের ফাইনালে উঠল। সুতরাং ৫৫ বছর পর তারা ফের কোনও বড় টুর্নামেন্টের খেতাবি লড়াইয়ে জায়গা করে নিল।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top