News Flash

  • Home
  • Uncategorized
  • এক ঘন্টার অধিক সময় অন্ধকারে ডুবে জি বি হাসপাতাল
Image

এক ঘন্টার অধিক সময় অন্ধকারে ডুবে জি বি হাসপাতাল

আগরতলা, ৭ জুলাই : রাজ্যের প্রধান হাসপাতালে জিবিতে এক ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ চলে যাওয়ায় লিফটের মধ্যে অনেকেই আটকে পড়েন। হাসপাতালে ভর্তি রোগীরা মারাত্মক সমস্যার সম্মুখীন হন। রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে বিদ্যুৎ চপলতায় রোগীসহ অসাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে বুধবার। প্রথম হাসপাতাল জিবিতে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ চলে যাওয়ায় লিফট দিয়ে ওঠানামা করা রোগী ও রোগীর পরিবার এর লোকজনরা লিফটের মধ্যে আটকে পড়েন। দীর্ঘক্ষন লিফটের ভিতরে আটকে পড়া আতঙ্কের সৃষ্টি হয়। চিৎকার চেচামেচি শুরু করেন বলে জানা গেছে। এদিকে হাসপাতালে ভর্তি রোগীরাও বিদ্যুৎ সফলতায় জটিল সমস্যার সম্মুখীন হন। এক ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ না থাকায় গরমে ছটফট করতে থাকে রোগীরা। স্বাস্থ্য পরিষেবার কাজেও মারাত্মকভাবে ব্যাঘাত ঘটে। রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে এ ধরনের বিদ্যুৎ চপলতার ঘটনায় জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিকল্প জেনারেটরের ব্যবস্থা থাকা সত্ত্বেও কেন এক ঘন্টা পর্যন্ত অন্ধকারে ডুবে থাকতে হয়েছে তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এ ধরনের দুর্ভোগ পোহাতে হয়েছে বলেও অনেকে অভিযোগ করেছেন।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top