News Flash

  • Home
  • Uncategorized
  • কর আদায় নিয়েই চলছে মোদী সরকার : রাহুল গান্ধী
Image

কর আদায় নিয়েই চলছে মোদী সরকার : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৭ জুলাই (হি.স.): পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে ফের মোদী সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কেন্দ্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে বুধবার রাহুল টুইটারে লিখেছেন, “কর আদায় নিয়েই চলছে মোদী সরকার।” অন্যদিকে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এদিন বেঙ্গালুরুতে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস কর্মীরা। আটক করা হয় কয়েকজন বিক্ষোভকারীকে।

পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বুধবার রাহুল টুইট করে লিখেছেন, “আপনার গাড়ি হয়তো পেট্রোল অথবা ডিজেলে চলে, কিন্তু কর আদায় নিয়েই চলছে মোদী সরকার!” জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জেরে ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ। রাজনৈতিক নেতা থেকে সাধারণ মানুষ-সবাই কেন্দ্রকে দুষছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বুধবার বেঙ্গালুরুতে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস কর্মীরা। সেই সময় কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। কংগ্রেস বিধায়ক রিজওয়ান আরশাদ বলেছেন, “১০০ টাকার বেশি পেট্রোলের দাম, এটা মোদী সরকারের উপহার। মধ্যবিত্ত, দরিদ্র ও শিল্পের ক্ষতি হচ্ছে।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top