News Flash

  • Home
  • Uncategorized
  • aimss protests: জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে এআইএমএসএসের বিক্ষোভ
Image

aimss protests: জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে এআইএমএসএসের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই৷৷ মঙ্গলবার রাজধানী আগরতলা শহরে অল ইন্ডিয়া এম এস এসের পক্ষ থেকে পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সহ মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি প্রতিপালন করা হয়৷ পেট্রোল , ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার রাজধানী আগরতলা শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করেছে অল ইন্ডিয়া এম এস এস নামে একটি নারী সংগঠন৷ সংগঠনের নেত্রী অভিযোগ করেছেন বর্তমান সরকার দেশবাসীকে এক চরম বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়ার চক্রান্তে লিপ্ত হয়েছে৷

প্রতিনিয়ত পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি করার মধ্য দিয়ে মানুষকে সংকটে ফেলা হচ্ছে৷ পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি ঘটার যথেষ্ট আশঙ্কা দেখা দিয়েছে৷ মানুষের আয় ক্ষমতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ না করে এভাবে মূল্যবৃদ্ধি পরিস্থিতি জটিল করে তোলা হচ্ছে৷

একদিকে করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে মানুষের অর্থনৈতিক সংকট চরম আকার ধারণ করেছে৷ অন্যদিকে প্রতিনিয়ত মূল্যবৃদ্ধির ফলে জনগণের নাভিশ্বাস উঠেছে৷ রাজ্যে নারী নির্যাতন ধর্ষণ ও বধূ নির্যাতনের ঘটনাও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে৷ গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্দোলনকারী নারী সংগঠনটি৷ অবিলম্বে পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য নিয়ন্ত্রণে আনার জন্য সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top