News Flash

  • Home
  • Uncategorized
  • youth missing: সতেরদিন ধরে নিখোঁজ শ্যামাপ্রসাদ কলোনীর যুবক
Image

youth missing: সতেরদিন ধরে নিখোঁজ শ্যামাপ্রসাদ কলোনীর যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ শ্যামাপ্রসাদ কলোনির উড়িয়া পাড়ার এক যুবক ১৭ দিন ধরে নিখোঁজ৷ পুলিশের কাছে অভিযোগ জানানোর পরও নিখোঁজ যুবকের হদিস মেলেনি৷


পূর্ব থানার অন্তর্গত মহেশখলা শ্যামাপ্রসাদ কলোনির উড়িয়া পাড়ার ১৮ বছরের এক যুবক গত ১৭ দিন যাবৎ নিখোঁজ৷ তার নাম মনোরঞ্জন উড়িয়া৷বাবার নাম স্বপন উড়িয়া৷ তার মার কাছ থেকে জানা যায় গত ২০ তারিখ বাড়ি থেকে বেরিয়ে যায় তার ছেলে মনরঞ্জন উড়িয়া৷আসার কথা ছিল দুই থেকে তিন দিন পর৷ সে কাজে যাবে বলে তার মাকে বলে বেরিয়ে যায়৷দুদিন পর ফোন করে তার মার সাথে কথা বলে৷ তারপর থেকেই কোন খোঁজখবর নেই৷ এমনকি মোবাইলও বন্ধ রয়েছে বলে জানান মনোরঞ্জনের মা৷

পরিবারের পক্ষ থেকে প্রায় ১২ দিন পর পূর্ব থানায় নিখোঁজ ডায়েরি করা হয়৷ তার মা পুষ্প উড়িয়া কোন উপায় না পেয়ে সাংবাদিকদের কাছে তার ছেলের নিখোঁজ হওয়ার কথা তুলে ধরেন৷ নিখোঁজ ছেলেকে উদ্ধারের জন্য পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি দাবি জানিয়েছেন৷ ছেলেকে ফিরে না পেয়ে গভীর উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে দিনযাপন করছেন অভাগিনী মা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top