News Flash

  • Home
  • Uncategorized
  • RoadAccident Tripura : লাগামহীন যান সন্ত্রাস, আহত ছয়
Image

RoadAccident Tripura : লাগামহীন যান সন্ত্রাস, আহত ছয়

আগরতলা, ৩ জুলাই : রাজ্যে যান দুর্ঘটনা প্রতিনিয়ত লাগামহীন হারে বেড়েই চলেছে। কুমারঘাটের রতিয়া বাড়িতে অটো বাইকের সংঘর্ষে দু’জন বিএসএফ জওয়ান সহ ছয়জন গুরুতরভাবে আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। যান সন্ত্রাস যেন রাজ্যের বুকে রোজনামচা। রাজ্যে প্রতিনিয়ত ঘটে চলেছে প্রানহানী এবং অঙ্গহানীর মতো ঘটনা। বেপোরোয়া যান চালনায় কুমারঘাটের রতিয়াবাড়িতে যান দূর্ঘটনায় জখম হয়েছেন ছয়জন । এরমধ্যে দুজন বিএসএফ জাওয়ানও রয়েছেন।


জানা গেছে, এদিন কুমারঘাট থেকে বেতছড়ার দিকে যাত্রী নিয়ে যাচ্ছিলো একটি অটো। তখনই রতিয়াবাড়ী এলাকায় উল্টো দিক থেকে দূরন্ত গতিতে আসা একটি বাইকের সাথে সংঘর্ষ হয় অটোর। রাস্তায় উল্টে যায় অটোটি । বাইক থেকে ছিটকে পড়ে আহত হয় কিশোর কুমার, ও মনিষ যাদব নামে দুই বিএসএফ জওয়ান। অটো উল্টে আহত হয়েছেন হিরঞ্জয় রিয়াং, বলরাম রিয়াং সহ চারজন। ঘটনার পর আহতদের উদ্ধার করে কুমারঘাট হাসপাতালে পৌছায় দমকলকর্মীরা। আহতদের কুমারঘাট হাসপাতালে চিকিৎসা চলছে। রাজ্যে এভাবে যান সন্ত্রাস লাগামহীনভাবে বেড়ে চলায় চিন্তিত সচেতন মহল।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top