News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশের জেলা পঞ্চায়েত নির্বাচনে বিরাট সাফল্য, ৭৫টির মধ্যে ৬৭ আসনে জয়ী বিজেপি
Image

উত্তরপ্রদেশের জেলা পঞ্চায়েত নির্বাচনে বিরাট সাফল্য, ৭৫টির মধ্যে ৬৭ আসনে জয়ী বিজেপি

লখনউ, ৩ জুলাই (হি.স.): বিধানসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশে জেলা পঞ্চায়েত (জেলা পরিষদ) চেয়ারম্যান নির্বাচনে বিরাট জয় পেল বিজেপি। ৭৫ টি আসনের মধ্যে ৬৭ টি আসনে জয়লাভ করল বিজেপি। অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির ঝুলিতে এসেছে মাত্রটি ৬টি। অন্যেরা জিতেছে ২টিতে।  শনিবার যোগীরাজ্যের জেলা পঞ্চায়েত প্রধান আসনের নির্বাচন ছিল। মোট আসন ৭৫টা। তার মধ্যে ৬৭টি আসনে জয় পেয়েছে বিজেপির প্রার্থী। সমাজবাদি পার্টির দখলে মোটে ছয়টি আসন। সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হতে হয় না এই জেলা পঞ্চায়েত প্রধানদের। আর পঞ্চায়েত সদস্যদের মধ্যে ভোট ভাগাভাগির জেরেই বিজেপি এই সুবিধা পেয়েছে বলে মত বিরোধীদের। তবে স্থানীয় নির্বাচনে এই জয় গেরুয়া শিবিরকে যে অক্সিজেন জোগাল তা বলার অপেক্ষা রাখে না।


ফল ঘোষণার পর আত্মবিশ্বাসী উত্তরপ্রদেশ বিজেপির সভাপতি স্বতন্ত্রদেব সিং। তাঁর কথায়, “৭৫টির মধ্যে ৬৭ আসনে জয় পেয়েছে বিজেপি। ২০২২ সালের বিধানসভা ভোটে আমরাই জয় পাব।”


আগামী বছর যোগী রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে এই জয়কে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে গেরুয়া শিবির। যদিও রাজনীতির কারবারিরা বলছেন, বিধানসভার ভোটে হাওয়া কোন দিকে ঘুরবে, তা এই জেলা পঞ্চায়েতের নির্বাচনের ফলাফল দেখা বোঝা সম্ভব নয়। কারণ গত ২০১৬ সালের জেলা পঞ্চায়ত প্রধানের নির্বাচনে ৬০টি আসন পেয়েছিল সপা। তার মধ্যে অর্ধেক আসনেই প্রার্থী দিতে পারেনি বিজেপি। তার পরই বিধানসভায় বিপুল আসন জিতে ক্ষমতায় এসেছিলেন যোগী আদিত্যনাথ। এ বারের নির্বাচনেও বিনা প্রতিদ্বন্দিতায় ২১টি আসনে জিতেছে গেরুয়া শিবির।


শনিবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজ-সহ একাধিক জায়গায় বিজেপি-র বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়েছেন সমাজবাদী পার্টির কর্মীরা।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top