News Flash

  • Home
  • Uncategorized
  • Delta Variant : ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তার নিয়ে উদ্বিগ্ন ‘হু’-র প্রধান
Image

Delta Variant : ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তার নিয়ে উদ্বিগ্ন ‘হু’-র প্রধান

জেনেভা, ৩ জুলাই (হি. স.) : করোনার বর্তমান সময়টাকেই সবচেয়ে বেশি ভয়ংকর বলে দাবি করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু)-র প্রধান ডা. বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডহ্যানোম গ্যাব্রিয়েসাস। তাঁর কথায়, ভারতে জন্ম নেওয়া ডেল্টা ভ্যারিয়েন্ট এখনও নিজের ভোলবদলে আরও শক্তিশালী হয়ে উঠছে। যা করনার ভ্যারিয়েন্টগুলির মধ্যে সবচেয়ে বেশি ভয়ংকর। আর যেভাবে বহু দেশে এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে, তাতে সিঁদুরে মেঘ দেখছেন হু-র প্রধান।

প্রায় ১০০টি দেশে ছড়িয়ে পড়েছে করোনার নয়া ডেল্টা ভ্যারিয়েন্ট। যা আরও বেশি প্রাণঘাতী বলেই দাবি করেছেন বিশেষজ্ঞরা। আর তাই প্রতিটি দেশকেই টিকাকরণে জোর দেওয়ার পরামর্শ দিচ্ছে করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু-র প্রধানের কথায়, “আগামী বছর এই সময়ের মধ্যে প্রত্যেকটি দেশের অন্তত ৭০ শতাংশ মানুষকে ভ্যাকিসন দেওয়া নিশ্চিত করতে হবে। বিশ্বের সমস্ত দেশের প্রধানদেরই এনিয়ে আর্জি জানানো হয়েছে।” এই লক্ষ্যে পৌঁছনো সম্ভব না হলে সমস্যা কাটিয়ে ওঠা আরও কঠিন হয়ে উঠবে বলেই ইঙ্গিত দিয়েছেন হু-র প্রধান।


তিনি আরও জানান, শক্তিশালী ও পুঁজিপথি দেশগুলি করোনা ভ্যাকসিন কুক্ষিগত করার চেষ্টা করলে আখেরে লাভ কিছুই হবে না। বরং প্রতিটি দেশ সমান পরিমাণে টিকা না পেলে সকলকেই ভুগতে হবে। তাই চেষ্টা করতে হবে আগামী সেপ্টেম্বরের মধ্যেই সমস্ত দেশের ১০ শতাংশ নাগরিককে ভ্যাকসিন দেওয়ার। আর বছরের শেষে ৪০ শতাংশ মানুষকে টিকাকরণের আওতায় আনার। পরের বছর জুলাইয়ের মধ্যে যা নিয়ে যেতে হবে ৭০ শতাশে। সব দেশের মানুষ টিকা পেলে তবেই মহামারীর বিরুদ্ধে জয়ের পথে এগোনো সম্ভব হবে। নাহলে এই ভয়ংকর পরিস্থিতি তীব্র থেকে তীব্রতরই হতে থাকবে বলে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top