News Flash

  • Home
  • Uncategorized
  • রাফাল চুক্তি নিয়ে ফের জেপিসি তদন্তের দাবি কংগ্রেসের, অভিযোগ খারিজ বিজেপির
Image

রাফাল চুক্তি নিয়ে ফের জেপিসি তদন্তের দাবি কংগ্রেসের, অভিযোগ খারিজ বিজেপির

নয়াদিল্লি, ৩ জুলাই (হি.স.) : রাফাল যুদ্ধবিমান কেনা চুক্তি নিয়ে ফের যৌথ সংসদীয় কমিটি (জেপিসি)- র তদন্ত দাবি করল কংগ্রেস। শনিবার এক সাংবাদিক বৈঠকে কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা দাবি করেছেন, দল ও দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর রাফাল চুক্তিতে দুর্নীতির অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে।

ফ্রান্সে ২০১৬-তে ভারতের সঙ্গে ৩৬ টি ডাসল্টের তৈরি রাফাল যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি নিয়ে ফৌজদারি তদন্ত শুরু হয়েছে। এরপরই রাফাল চুক্তি নিয়ে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ফের এই চুক্তি নেয়ে তোপ দাগল কংগ্রেস। দলের মুখপাত্র বলেছেন, রিলায়েন্স-ডাসল্ট চুক্তি নিয়ে সমস্ত তথ্য প্রকাশ করেছে ফরাসি ওয়েবসাইট ‘মিডিয়াপার্ট’।
সুরজেওয়ালার অভিযোগ, এই চুক্তিতে দুর্নীতির বিষয়টি স্পষ্ট। এখন কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথ সংসদীয় কমিটির তদন্তের অনুমতি দেবেন।

এ বিষয়ে সুপ্রিম কোর্ট তদন্ত করতে পারে না। সেজন্য তারা সুপ্রিম কোর্টে যায়নি। সুরজেওয়ালা বলেছেন, দল বরাবরই বলে এসেছে, এই চুক্তির বিষয়ে জেপিসি তদন্ত হওয়া দরকার।
বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র পাল্টা সাংবাদিক বৈঠকে কংগ্রেসের অভিযোগকে অসত্য বলে খারিজ করে দিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাকরঁ-র বিবৃতিই হোক বা ক্যাবিটেন কমিটি অফ সিকিওরিটি-র অনুমোদন- সমস্ত বিষয়েই মানুষকে মিথ্যে বলে যাচ্ছে কংগ্রেস ও তাদের প্রাক্তন সভাপতি। তিনি আরও বলেন, কংগ্রেস মিথ্যা ও কল্পকাহিনীর সঙ্গে সমার্থক।আজ তারা ফের রাফাল চুক্তি নিয়ে মিথ্যে বলেছে। কোনও দেশের এনজিও কোনও বিষয়ে অভিযোগ দায়ের করে এবং তাদের আর্থিক বিষয়ক সংস্থা যদি সেই অনুসারে তদন্তের নির্দেশ দেয়, তাহলে তাকে দুর্নীতি হিসেবে দেখা যায় না।

তিনি বলেন, কংগ্রেস ও রাহুল গাঁধী রাফাল চুক্তিতে দুর্নীতির অভিযোগ করতে গিয়ে ভিন্ন ভিন্ন সংখ্যার উল্লেখ করছেন। তিনি আরও বলেছেন, এই চুক্তির ক্ষেত্রে যদি তদন্তের উল্লেখ করতে হয়, তাহলে সুপ্রিম কোর্টের রায় ও সিএজি-র রিপোর্ট সর্বসমক্ষে রয়েছে। মানুষ উভয় রিপোর্টই দেখেছে। চুক্তি নিয়ে ২০১৯-র ভোটেও ভ্রান্তধারণা ছড়ানোর চেষ্টা করেছিলেন রাহুল গাঁধী। কিন্তু এতে কোনও কাজ হয়নি। নরেন্দ্র মোদি বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় ফেরেন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top