News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুর্গাপূজায় আগরতলার রেজিস্টারভুক্ত ক্লাবগুলির ৫ কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ বিল দেবে পুর নিগম
Image

দুর্গাপূজায় আগরতলার রেজিস্টারভুক্ত ক্লাবগুলির ৫ কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ বিল দেবে পুর নিগম

আগরতলা, ৬ অক্টোবর: আগরতলা শহরের রেজিস্টারভুক্ত দুর্গাপূজা উদ্যোক্তাদের জন্য বড় সিদ্ধান্ত নিল আগরতলা পুর নিগম। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে পুর নিগমের অন্তর্ভুক্ত রেজিস্টারভুক্ত পূজা উদ্যোক্তাদের ৫ কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ বিল পুর নিগমের পক্ষ থেকে পরিশোধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে পুজো উদ্যোক্তা ক্লাবগুলির আর্থিক চাপ কিছুটা কমবে।

দুর্গাপূজাকে সামনে রেখে মঙ্গলবার আগরতলা পুর নিগমে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত-সহ পুর নিগমের কর্পোরেটররা।

সভা শেষে মেয়র দীপক মজুমদার জানান, দুর্গাপূজার সময় দূরদূরান্ত থেকে বহু মানুষ আগরতলা শহরে পুজো দেখতে আসেন। দর্শনার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেজন্য পুর নিগম এলাকার বিভিন্ন রাস্তা সংস্কার এবং আলোর ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়াও পুজোর দিনগুলিতে প্রতিটি পূজামণ্ডপ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য পুর নিগমের পক্ষ থেকে ‘সবুজ সেনা’ মোতায়েন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহরের বিভিন্ন পূজামণ্ডপে পরিচ্ছন্নতা বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

পুর নিগমের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আগরতলা পুর নিগমের অন্তর্ভুক্ত এবং রেজিস্টারভুক্ত পূজা উদ্যোক্তাদের ৫ কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ বিল পুর নিগম বিদ্যুৎ দপ্তরকে প্রদান করবে। ফলে দুর্গাপূজার আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্লাবগুলির কিছুটা আর্থিক সুবিধা হবে।

এদিকে আগরতলা শহরের বিদ্যুৎ পরিবাহী তার ভূগর্ভস্থ করার কাজও শুরু হতে চলেছে। আগামী ১৩ অক্টোবর ভূমিপূজার মাধ্যমে শহরের বিদ্যুৎ পরিবাহী তার ভূগর্ভস্থ করার কাজের সূচনা হবে বলে পুর নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে। শহরের বিদ্যুৎ ব্যবস্থা আরও সুশৃঙ্খল করা এবং সৌন্দর্যায়নের ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Releated Posts

আঠারোমুড়ার জঙ্গল ছেড়ে লোকালয়ে দাঁতাল হাতি, আতঙ্কে ডিএম কলোনি-মহারানীপুর-নেতাজিনগর

আগরতলা, ৬ অক্টোবর: পাহাড়ি জঙ্গল ও গ্রামীণ জনপদ পেরিয়ে ফের লোকালয়ের দিকে চলে এল বন্য দাঁতাল হাতি। মঙ্গলবার…

ByByReshmi Debnath Oct 6, 2026

তিপ্রামথা ৩৪২৮টি, বিজেপি ৮৫৯টি, নির্দল ১৭৩টি, সিপিআই(এম) ৮৭টি, আইপিএফটি ৩৩টি, আইএনসি ১৪টি আসনে জয়ী: কমিশনার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের অন্তর্গত ভিলেজ কমিটির নির্বাচনের ভোট গণনা গতকাল…

ByByReshmi Debnath Oct 6, 2026

টেপানিয়ায় ৬০ আসনের সরকারি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ স্থাপনে অনুমোদন

আগরতলা, ৬ অক্টোবর: গোমতী জেলার টেপানিয়ায় ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপনের অনুমোদন দিয়েছে ন্যাশনাল কমিশন…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

দুর্গাপুজো উপলক্ষে পশ্চিম থানা এলাকায় ক্লাব সদস্যদের নিয়ে বৈঠক

আগরতলা, ৬ অক্টোবর: আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে পশ্চিম থানা এলাকার সমস্ত পুজো কমিটির সদস্যদের নিয়ে মঙ্গলবার মুক্তধারায় গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

Leave a Reply

Scroll to Top